ঢাকা মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা নানা আয়োজনে বরিশাল মেট্রোপলিটন পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সাগরে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত কলাপাড়ায় মাছের ঘের থেকে বৃদ্ধের লাশ উদ্ধার উজিরপুরে দুর্নীতির অভিযোগে ভূমি অফিসের দুই কর্মচারী প্রত্যাহার, গাড়িচালককে অব্যাহতি বরিশালে কিশোরী ধর্ষণ মামলার প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করেছে এসআরবি ঝালকাঠিতে ফুটপাতে অবৈধ দখল, অটোরিকশা স্ট্যান্ড ও যত্রতত্র পার্কিং অপসারণের দাবিতে মানববন্ধন সাগরে গভীর নিম্নচাপ, সোমবার তৈরি হতে পারে ঘূর্ণিঝড় উদ্বোধনী ম্যাচের মতো ডি থ্রি টি-টোয়েন্টির ফাইনালও বরিশালে
  • আ.লীগের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে বিরোধীরা ষড়যন্ত্রে লিপ্ত: আফজাল হোসেন

    আ.লীগের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে বিরোধীরা ষড়যন্ত্রে লিপ্ত: আফজাল হোসেন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মো. আফজাল হোসেন বলেছেন, ‘আওয়ামী লীগ সরকারের উন্নয়ন ও জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে স্বাধীনতা বিরোধীরা এখন বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তারা দেশে নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টি করে ঘোলা পানিতে মাছ শিকারের পাঁয়তারা চালাচ্ছে। কিন্তু বঙ্গবন্ধুর আদর্শের একজন সৈনিকও বেঁচে থাকতে ষড়যন্ত্রকারীদের কোনো ষড়যন্ত্রই সফল হতে দেবে না।’

    শনিবার সকালে পটুয়াখালীর সদর উপজেলার শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

    আফজাল হোসেন বলেন, ‘দারিদ্র্যতার অভিশাপ থেকে মুক্ত করার জন্য কাজ করছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলেই দেশে আজ খাদ্য সংকট নেই এবং নৌকায় ভোট দিলে দেশে উন্নয়ন হয়, মানুষ ভালো থাকে এবং ভালো খায়। কেউ না খেয়ে থাকেন না।’

    পিডিএম ফাউন্ডেশনের উদ্যোগে কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে আয়োজিত এ শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ভিপি আব্দুল মান্নান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. গোলাম সরোয়ার, আইন বিষয়ক সম্পাদক ও পাকলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. নজরুল ইসলাম বাদল, সহকারী কমিশনার (ভূমি) শাহীন মাহমুদ প্রমুখ। আজ রোববার জেলার মির্জাগঞ্জ ও দুমকি উপজেলার শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করবেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মো. আফজাল হোসেন।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ