ঢাকা বুধবার, ২৬ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • দাপট দেখাচ্ছে নিউজিল্যান্ড

    দাপট দেখাচ্ছে নিউজিল্যান্ড
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পরিকল্পনা মতোই টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দল। ক্রাইস্টচার্চের ঘাসের উইকেটে যেকোনো দলই চাইবে আগে বোলিং করতে, সকাল সকাল উইকেট নিয়ে নিতে কিন্তু, হয়েও হলো না বাংলাদেশের।

    এবাদত হোসেনের করা প্রথম ওভারেই দুইবার আউট হন টম ল্যাথাম। এলবিডব্লু হলেও দুইবারই বেঁচে যান রিভিউ নিয়ে। এই যে শুরু, ল্যাথাম শেষ পর্যন্ত সেঞ্চুরিই তুলে নেন। ক্যারিয়ারে এটি তার ১২তম টেস্ট সেঞ্চুরি।

    দুইবার জীবন পেয়ে আরেক ওপেনার ডেভিড ইয়াংকে নিয়ে জুটি গড়েন ১৪৮ রানের। বলা যায় টাইগার বোলারদের হতাশ করে স্বাগতিকদের শুরুটা করেছেন ল্যাথাম-ইয়াং দারুণ ভাবে।

    উইল ইয়াং ৫৪ (১১৪) রান করে ফেরেন শরিফুল ইসলামের বলে পয়েন্টে থাকা নীম শেখের হাতে। এরপর ডেভন কনওয়ের সঙ্গে জুটি বেঁধেছেন ল্যাথাম। ইয়াং ২৮ ও ল্যাথাম ১১৮ রানে রয়েছেন অপরাজিত। চা বিরতির আগে কিউইদের সংগ্রহ ১ উইকেটে ২০২ রান।

    দুই ম্যাচের সিরিজে মাউন্ট মঙ্গানুইতে প্রথম ম্যাচ জিতে এগিয়ে রয়েছে বাংলাদেশ। গত ১১ বছরে ঘরের মাঠে সিরিজ না হারা নিউজিল্যান্ডের সামনে কঠিন পরীক্ষা হয়ে দাঁড়ালো বাংলাদেশ। এই ম্যাচটা ড্র হলেও যে তাদের অপরাজিত থাকার রেকর্ডটা ভেঙ্গে যাবে!


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ