ঢাকা মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাড়িতে ডিম থেকে ফুটেছে ১৩৫ সাপ, বন বিভাগে হস্তান্তর পুলিশের মধ্যস্থতায় বিরোধের অবসান, বরিশালে ছয় রুটে বাস চলাচল শুরু এলপিজি সিলিন্ডারের দাম ২২৩ টাকা বাড়িয়ে ২০৬০ টাকা নির্ধারণ ধর্মীয় বিশ্বাসকে পুঁজি করে সংঘাত ও রাজনৈতিক ফায়দা হাসিল বন্ধ করতে হবে: জহির উদ্দিন স্বপন বাস-থ্রি-হুইলার বিরোধে অচল চরকাউয়া গৌরনদীতে পরিত্যক্ত স্থানে মিলল একাধিক ককটেলসদৃশ বস্তু ব্যারিস্টার ফুয়াদকে তলব করলেন ট্রাইব্যুনাল লালমোহনে স্ত্রীর সঙ্গে অভিমান করে যুবকের আত্মহত্যা সোমবার থেকে অটোরিকশা নিবন্ধন, লাইসেন্সের আওতায় আসবেন চালক সেনাবাহিনীর ভুয়া পরিচয় দিয়ে প্রতারণা, পুলিশে দিল ববি শিক্ষার্থীরা 
  • পুলিশ হেফাজত থেকে মুক্তি পেলেন বিএনপির ৪ নেতা

    পুলিশ হেফাজত থেকে মুক্তি পেলেন বিএনপির ৪ নেতা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ব্রাহ্মণবাড়িয়ায় খালেদা জিয়ার চিকিৎসার দাবিতে বিএনপি ও জেলা ছাত্রলীগের সমাবেশ কেন্দ্র করে পুলিশ হেফাজতে থাকা বিএনপির চার নেতাকে ছেড়ে দিয়েছে পুলিশ।

    শনিবার রাতে তাদের ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা থেকে ছেড়ে দেওয়া হয়।

    এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি এমরানুল ইসলাম বলেন, পুলিশ হেফাজতে থাকা বিএনপির চার নেতাকে ছেড়ে দেওয়া হয়েছে। এ সময় তাদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়।

    পুলিশ হেফাজতে থাকা নেতারা ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহ্বায়ক জিল্লুর রহমান, জেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন, সাবেক সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম ও পৌর বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান।  

    ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির সমাবেশ কেন্দ্র করে গত ৭ জানুয়ারি দুপুরে বিএনপি এই চার নেতাকে পুলিশ হেফাজতে নিয়ে যাওয়া হয়।

    এদিকে সব জল্পনাকল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকায় ১৪৪ ধারা জারি থাকায় বিকাল সাড়ে ৩টার দিকে সদর উপজেলার শহরতলির বটতলী বাজারে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

    এর আগে গত শুক্রবার রাতে ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি ও ছাত্রলীগের পাল্টাপাল্টি সমাবেশের ঘোষণা কেন্দ্র করে প্রশাসন ১৪৪ধারা জারি করে। শনিবার ভোর ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকায় এই নিষেধাজ্ঞা দেওয়া হয়।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ