ঢাকা সোমবার, ২৩ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • নির্বাচনের ৩দিন পর মেম্বার প্রার্থীর মরদেহ মিলল মাছের প্রজেক্টে

    নির্বাচনের ৩দিন পর মেম্বার প্রার্থীর মরদেহ মিলল মাছের প্রজেক্টে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নোয়াখালীর সোনাইমুড়ীতে নির্বাচনের ৩দিন পর মাছের প্রজেক্ট থেকে এক ইউপি সদস্য প্রার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

    নিহত জহিরুল ইসলাম (৫৩) উপজেলার বজরা ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের মৃত হায়াত আহমদের ছেলে এবং একই ওয়ার্ড থেকে পঞ্চম ধাপে অনুষ্ঠিত হয়ে যাওয়া ইউপি নির্বাচনে সে প্রতিদ্বন্দ্বিতা করে দ্বিতীয় স্থান অর্জন করে।  

    রোববার (৯ জানুয়ারি) সকাল ৯টার টার দিকে উপজেলার বজরা ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের ছনগাঁও গ্রামের রাস্তা সংলগ্ন একটি  মাছের প্রজেক্ট থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।  

    নিহতের ছোট ভাই জাকির জানান, শনিবার দিবাগত রাত ১২টার দিকে কে বা কাহারা আমার ভাইকে মুঠোফোনে কল করে ডেকে নেয়।   এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন।  এরপর রোববার সকাল ৬টার দিকে রাস্তার পাশে একটি জমিতে ওনার মরদেহ পড়ে থাকতে দাখে স্থানীয় এলাকাবাসী।  

    স্থানীয় সূত্রে জানা যায়, নিহত জহির স্থানীয় বজরা বাজারের একজন ব্যবসায়ী ছিল। পারিবারিক জীবনে সে ৩সন্তানের জনক ছিল। গত ৫ জানুয়ারি অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সে ইউপি সদস্য (মেম্বার) প্রদপ্রার্থী ছিলেন। ওই নির্বাচনে ৩জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে। তালা প্রতীকে ওই নির্বাচনে অংশ গ্রহণ করে সে দ্বিতীয় স্থান অর্জন করে।    

    সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশীদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে সুরতহাল সম্পন্ন করে মরদেহ থানায় এনে রেখেছে। নিহতের গায়ে কোন আঘাতের চিহৃ ছিল না। ময়না তদন্তের জন্য মরদেহ ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।   ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।  


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ