ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • তালেবান নেতাকে ‘বাছুর’ বলায় বিশ্ববিদ্যালয় শিক্ষক গ্রেফতার

    তালেবান নেতাকে ‘বাছুর’ বলায় বিশ্ববিদ্যালয় শিক্ষক গ্রেফতার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কাবুল বিশ্ববিদ্যালেয়ের স্বনামধন্য একজন শিক্ষককে গ্রেফতার করেছে তালেবান। এই শিক্ষক তালেবানের কট্টর সমালোচক এবং স্পষ্টবাদী হিসেবে পরিচিত।

    আল জাজিরার খবরে বলা হয়েছে, গ্রেফতারকৃত ফয়জুল্লাহ জালাল কাবুল বিশ্ববিদ্যালয়ের আইন ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক। তালেবান আফগানিস্তানের ক্ষমতা গ্রহণের পরও গণমাধ্যমে তিনি তালেবানের শাসন নিয়ে সমালোচনামূলক বক্তব্য দিতেন।

    খবর থেকে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ফয়জুল্লাহ জালাল সম্প্রতি তালেবানের অন্যতম মুখপাত্র নাইমকে ‘বাছুর’ বলে অভিহিত করেন।

    এছাড়া তিনি তালেবান জোরপূরর্বক আফগানিস্তানের ক্ষমতা দখল করেছে উল্লেখ করে বলেন, তারা (তালেবান) দেশের মানুষকে ‘গাধা’ মনে করে।

    কাবুল বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষকের স্ত্রী মাসৌদা সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে জানান, তার স্বামীকে তালেবানের গোয়েন্দা বাহিনী তুলে অজ্ঞাত স্থানে রেখেছে। মাসৌদা ২০০৪ সালে আফগানিস্তানে প্রথম নারী প্রেসিডেন্ট প্রার্থী হয়েছিলেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ