ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • পানির ট্যাংকিতেই পড়ে ছিল কোটি টাকা ও স্বর্ণ!

    পানির ট্যাংকিতেই পড়ে ছিল কোটি টাকা ও স্বর্ণ!
    ছবি এনডিটিভির।
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঘটনাটি ভারতের মধ্যপ্রদেশের। সেখানে এক ব্যবসায়ীর বাড়িতে ৩৯ ঘণ্টা তল্লাশি চালিয়ে ৮ কোটি রুপিসহ তিন কেজি স্বর্ণ উদ্ধার করেছে স্থানীয় আয়কর বিভাগ। জানা গেছে, প্রদেশের দামোহ জেলার ব্যবসায়ী শঙ্কর রাইয়ের বাড়িতে এই অভিযান চালানো হয়। খবর এনডিটিভির।

    ভারতীয় গণমাধ্যমটি জানিয়েছে, বিপুল পরিমাণ ওই টাকা উদ্ধার করতে রীতিমতো হিমশিম খেতে হয় আয়কর দপ্তরের কর্মকর্তাদের। এসময় মাটির নিচে একটি পানির ট্যাংক থেকেই উদ্ধার হয় এক কোটি রুপি। ব্যাগের মধ্যে ওই টাকা লুকিয়ে রাখা হয়েছিল। এছাড়া তল্লাশিতে উদ্ধার করা হয় প্রায় তিন কেজির মতো স্বর্ণ, যার মূল্য প্রায় পাঁচ কোটি রুপি।

    আয়কর দপ্তরের জব্বলপুর বিভাগের যুগ্ম কমিশনার মুনমুন শর্মার বরাত দিয়ে এনডিটিভি এমনটাই জানিয়েছে। এদিকে, এই তল্লাশির ভিডিও নেটমাধ্যমে ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, সংস্থার কর্মী হেয়ার ড্রায়ার দিয়ে রুপি শুকোচ্ছেন। একজন আবার ইস্ত্রি করে টাকা সমান করছেন।

    উল্লেখ্য, ব্যবসায়ী শঙ্কর রাই দামোহ নগর পৌরসভার একজন জনপ্রতিনিধি। তিনি কংগ্রেসের হয়ে ভোটে লড়েছিলেন। অন্যদিকে তার ভাই কমল রাই পৌরসভার ভাইস চেয়ারম্যান ছিলেন। এর সপ্তাহ দুয়েক আগে ভারতের কানপুরের ব্যবসায়ী পীযূষ জৈনের বাড়ি তল্লাশি চালিয়ে ১৯৭ কোটি রুপি উদ্ধার করেছিল আয়কর দপ্তর।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ