ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • ওমিক্রণের মধ্যেই ভারতে পাঁচ রাজ্যে ভোটের তারিখ ঘোষণা

    ওমিক্রণের মধ্যেই ভারতে পাঁচ রাজ্যে ভোটের তারিখ ঘোষণা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভারতে আবারও বাড়ছে করোনার সংক্রমণ।  কোভিডের নতুন ধরন ওমিক্রণের সংক্রমণও ধরা পড়ছে। এ অবস্থাতেই দেশটির পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন।

    রোববার দেশটির কেন্দ্রীয় সরকার উত্তরপ্রদেশ, পাঞ্জাব, উত্তরাখণ্ড, মনিপুর ও গোয়ায় বিধানসভা ভোটের দিন তারিখ ঘোষণা করা হয়।
     
    কিন্তু মহামারির এ বিস্তারের সময় এভাবে নির্বাচন হওয়া ভালোভাবে দেখছেন না সাধারণ মানুষ। খবর এনডিটিভি ও আনন্দবাজার পত্রিকার।

    ভোটের তারিখ ঘোষণার পরেই একটি অনলাইন সমীক্ষায় উঠে এসেছে দেশবাসীর মতামত। সমীক্ষকদের দাবি, সব রকম রাজনৈতিক প্রচারসভা বা র‌্যালির উপর নিষেধাজ্ঞা চান ৪১ শতাংশ মানুষ। ৩১ শতাংশের দাবি, পাঁচ রাজ্যে ভোট স্থগিত রাখা হোক। তা না হলে পরিস্থিতি আরও গুরুতর হবে বলেই তারা মনে করেন।

    সংক্রমণের কথা মাথায় রেখে ১৫ জানুয়ারি পর্যন্ত সব ধরনের পথসভা, জনসভা, মিছিল নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। ভিড় এড়াতে ভোটকেন্দ্রের সংখ্যা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।

    দেশের ৩০৯ জেলা থেকে ১১ হাজারের বেশি মানুষ ওই সমীক্ষায় অংশ নিয়েছেন। তার মধ্যে ৬৮ শতাংশ পুরুষ এবং ৩২ শতাংশ নারী।

    ভোট হতে যাওয়া পাঁচ রাজ্যের ৪১৭২ জন মতামত জানিয়েছেন। তাতে ২৪ শতাংশের মত, জনসভা বন্ধ থাক। তবে ভোট চায় ৪ শতাংশ। তারা মনে করেন, ভোটে করোনা পরিস্থিতি কোনো রকম প্রভাব ফেলবে না।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ