ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • গোঁফ না ছাঁটায় পুলিশ কনস্টেবল সাময়িক বরখাস্ত

    গোঁফ না ছাঁটায় পুলিশ কনস্টেবল সাময়িক বরখাস্ত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কবি সুকুমার রায় সেই কবেই তার বিখ্যাত গোঁফ চুরি কবিতায় লিখেছিলেন, গোঁফ দিয়ে যায় চেনা। সেই কবিতার মূলসুর মাথায় রেখেই হয়তো নিজের সাধের গোঁফখানা ছাঁটতে অস্বীকার করছিলেন এক পুলিশ কনস্টেবল।

    এর মূল্যও অবশ্য তাকে চুকাতে হয়েছে। চুল না কাটায় আর ‘অদ্ভূত’ এবং ‘বিদঘুটে’ গোঁফ না ছাঁটায় তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

    ভারতের মধ্যপ্রদেশে এই ঘটনা ঘটেছে বলে এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে।

    ওই প্রতিবেদনে বলা হয়েছে, কনস্টেবল রাকেশ রানা রাজ্য পুলিশের টান্সপোর্ট বিভাগের গাড়িচালক পদে কর্মরত। গোঁফ ছাঁটার নির্দেশ দিলেও মানেননি তিনি। এরপর তাকে সাময়িক বরখাস্ত করা হয় বলে এক নির্দেশনায় বলা হয়েছে।

    ওই নির্দেশনায় আরও বলা হয়, রানার গোঁফ অন্য কর্মীদের মধ্যে নেতিবাচক প্রভাব ফেলছিল।

    এদিকে একে ‘আত্মসম্মানের’ বিষয় হিসেবে উল্লেখ করে রানা তার গোঁফ ছাঁটতে অস্বীকার করেন।

    তিনি ঘোষণা দেন, আমি একজন রাজপুত, আর আমার গোঁফ আমার গর্ব।

    এ ব্যাপারে পুলিশের সহকারী মহাপরিদর্শ প্রশান্ত শর্মা জানান, জ্যেষ্ঠ কর্মকর্তাদের নির্দেশনা না মানায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ