ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • বিবিসির প্রতিবেদন

    গুগল ও ফেসবুককে ২ হাজার ৩৭ কোটি টাকা জরিমানা করল ফ্রান্স

    গুগল ও ফেসবুককে ২ হাজার ৩৭ কোটি টাকা জরিমানা করল ফ্রান্স
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কুকি বা অনলাইন ট্র্যাকার প্রত্যাখানের প্রক্রিয়া জটিল করায় টেক জায়ান্ট গুগল ও বিশ্বের সবচেয়ে বেশি ব্যবহৃত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুককে জরিমানা করেছে ফ্রান্স।

    প্রতিষ্ঠান দুটিকে সব মিলিয়ে ২১ কোটি ইউরো (বাংলাদেশি মুদ্রায় ২ হাজার ৩৭ কোটি ৫৩ লাখ ৪০ হাজার টাকা) জরিমানা করে ফ্রান্সের বাজার পর্যবেক্ষক সংস্থা।
    প্রযুক্তি শিল্পের শীর্ষ দুই প্রতিষ্ঠান গুগল ও ফেসবুকের বিরুদ্ধে ফ্রান্সের ডেটা গোপনীয়তা পর্যবেক্ষক ‘সিএনআইএল’-এর অভিযোগ, তারা ব্যবহারকারীদের জন্য কুকি প্রত্যাখানের প্রক্রিয়া বেশি জটিল করেছে।

    কুকি ব্যবহারের ক্ষেত্রে ব্যবহারকারীর অনুমতি নেওয়ার ওপর  বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে ইউরোপিয়ান ইউনিয়ন (ইউ)-এর ডেটা গোপনীয়তা নীতিমালায়। সিএনআইএল-এর কাছেও গুরুত্ব পাচ্ছে বিষয়টি।

    ব্যবহারকারীদের জন্য কুকি প্রত্যাখ্যান করার প্রক্রিয়া সহজ করতে বলেছে পর্যবেক্ষক সংস্থাটি। তিন মাসের মধ্যে পর্যবেক্ষকের নির্দেশ মেনে প্রয়োজনীয় পদক্ষেপ না নিলে বিলম্বের জন্য প্রতিদিন এক লাখ ইউরো করে জরিমানা করা হবে উভয় প্রতিষ্ঠানকে।

    সোজা ভাষায় বললে, কুকি হল ছোট ছোট ডেটা প্যাকেট যা ওয়েব ব্রাউজারগুলোকে ডেটা সংরক্ষণ করতে দেয় এবং ব্যবহারকারীদের ‘টার্গেটেড অ্যাড’ দেখানোর জন্য তথ্য সরবরাহ করে।

    সিএনআইএল-এর ডেটা নিরাপত্তা প্রধান কারিন কাইফার বলেছেন, “আপনি যখন কুকি গ্রহণ করবেন, সেটা এক ক্লিকেই হয়ে যায়। প্রত্যাখ্যানের বিষয়টিও এক ক্লিকেই হওয়া উচিত।” সূত্র: বিবিসি


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ