ঢাকা রবিবার, ২২ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • কোহলির এক পোস্টে যা আয়, ৯৯% ভারতীয়র এক বছরেও নেই সেই রোজগার!

    কোহলির এক পোস্টে যা আয়, ৯৯% ভারতীয়র এক বছরেও নেই সেই রোজগার!
    বিরাট কোহলি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভারতের টেস্ট দলের অধিনায়ক বিরাট কোহলি মানেই বর্তমান বিজ্ঞাপন জগতের বড় একটা নাম। আর হবে নাই বা কেন, শুধু সারা ভারত নয়, বিশ্বজুড়ে কোহলির কোটি কোটি ভক্ত রয়েছেন। যারা তাকে সোশ্যাল মিডিয়ার সর্বত্র ফলো করেন। যার ফলস্বরূপ কার্যত ভারতীয়দের মধ্যে একটি ইনস্টাগ্রাম পোস্টের ক্ষেত্রে সব থেকে বেশি ‘চার্জ’ করে থাকেন কোহলি।

    হুপারের ২০২১ ইনস্টাগ্রাম ধনীদের যে তালিকা প্রকাশ পেয়েছে তাতে ১৯তম স্থানে রয়েছেন বিরাট কোহলি। তবে ভারতীয়দের মধ্যে তিনিই প্রতি ইনস্টাগ্রাম বাবদ সব থেকে বেশি টাকা ‘চার্জ’ করেন। এই লিস্টে সবার উপরে রয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ২০২১ সালে তার প্রতি পোস্টের চার্জ ছিল ১,৬০৪,০০০ ডলার। সেই জায়গায় দাঁড়িয়ে কোহলির চার্জ ৬৮০,০০০ ডলার। ইনস্টাগ্রামে বিরাটের ফলোয়ার সংখ্যা ১৭৭ মিলিয়ন, যা ভারতীয় সেলিব্রিটিদের মধ্যে সব থেকে বেশি।

    কোহলি ছাড়া একমাত্র ভারতীয় যিনি প্রথম ৫০-এ রয়েছেন তিনি হলেন প্রিয়াঙ্কা চোপড়া। ২৭ নম্বরে রয়েছেন তিনি। প্রিয়াঙ্কা চোপড়া জোনাসের প্রতি পোস্টের চার্জ ৪০৩,০০০ ডলার। সোশ্যাল মিডিয়াতে তারা প্রমোশনাল পোস্টের মধ্যে দিয়ে ভারতীয়দের মধ্যে সব থেকে বেশি রোজগার করেছেন।

    উল্লেখ্য, ২০২১ সালের সেপ্টেম্বর মাসে প্রথম ভারতীয় হিসেবে ১৫০ মিলিয়ন ইনস্টাগ্রাম ফলোয়ারের সংখ্যা পেরিয়ে গিয়েছিলেন কোহলি। সূত্র: হিন্দুস্তান টাইমস


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ