ঢাকা বুধবার, ১৯ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • নিম্নআয়ের পরিবারে বিক্রির জন্য ২ কোটি লিটার পাম অলিন কিনবে সরকার গলাচিপায় অভিভাবকহীন দুই শিশুর পাশে দাঁড়ালেন ইউএনও  কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল পিরোজপুরে চাঞ্চল্যকর ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার বরিশালে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি  উদ্বোধনের দুই মাসেই বেহাল ৭৫ লাখের সড়ক, উঠছে পিচ-পাথর ট্রাফিক কার্যালয় পরিদর্শনে বিএমপি কমিশনার এসএসসির ফলে অসন্তোষ: ৪ লাখ শিক্ষার্থীর প্রায় ১৩ লাখ খাতা চ্যালেঞ্জ গুলশান ইয়ুথ ক্লাব ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’-২০২৬ সিজন ২ সমন্বয় সভা  বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা 
  • নন্দীগ্রামে জয়ী মমতা

    নন্দীগ্রামে জয়ী মমতা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের নন্দীগ্রাম আসনে ১২০১ ভোটে জয়ী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।  জয় নিশ্চিত হতেই বাড়ি থেকে বের হয়ে পায়ে হেঁটে অফিসে ঢুকেছেন তিনি।

    এর আগে মমতা দ্বাদশ রাউন্ডের গণনা শেষে প্রায় সাড়ে ৪ হাজার ভোটে পিছিয়ে ছিলেন।

    এই আসনে ভোট গণনার শুরুতে এগিয়ে ছিলেন মমতার প্রতিদ্বন্দ্বী শুভেন্দু অধিকারী। বেশ অনেকটা সময় এগিয়ে ছিলেন বিজেপির প্রার্থী।

    একাদশ রাউন্ডের শেষে ৩৩২৭ ভোটে এগিয়ে যান মমতা। দ্বাদশ রাউন্ডের শেষে ফের এগিয়ে যান শুভেন্দু। চতুর্দশ রাউন্ডের ভোট গণনার পর ২ হাজার ৩৩১ ভোটে আবার এগিয়ে যান মমতা। পরে ১৭তম রাউন্ডে এসে জয় নিশ্চিত হয়।

    রোববার (০২ এপ্রিল) পুরো পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা চললেও বাড়তি নজর ছিল নন্দীগ্রামের দিকে। গোটা দেশই তাকিয়ে ছিল তৃণমূলের আন্দোলন ভূমির দিকে।

    ভোট গণনায় সামগ্রিকভাবে এগিয়েই রয়েছে তৃণমূল। দুপুর ২টা পর্যন্ত ২০৫ আসনে এগিয়ে রয়েছে তারা। কিন্তু তাদের কড়া টক্কর দিচ্ছে বিজেপি। ৮৫ আসনে এগিয়ে রয়েছে তারা। সংযুক্ত মোর্চা এগিয়ে রয়েছে দুটিতে, বাকি দুই আসনে এগিয়ে অন্যান্য।


    এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ