ঢাকা শুক্রবার, ০৬ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঝালকাঠিতে গণপিটুনিতে যুবকের মৃত্যু ঈদে পরিবহন বাড়তি ভাড়া নিলে সেই পরিবহনের রুট পারমিট বাতিল হবে: মন্ত্রী বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যতিক্রমী উদ্যোগ, কমলো ৫০ শতাংশ লাইট-এসি ডিউটি ফাঁকি দিয়ে প্রাইভেট প্র্যাকটিস, চিকিৎসকের লাইসেন্স স্থগিত ছাত্রীদের আপত্তিকর ছবি ধারণ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আটক বঙ্গোপসাগরে জেলেদের দুপক্ষের মধ্যে সংঘর্ষে আহত ৪, নিখোঁজ ২ পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে সংঘর্ষ, আহত ২০ জিয়াউল আহসানের বোন আইনজীবী নাজনীন নাহারের ব্যাংক হিসাব তলব উজিরপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ফায়ার ফাইটারের ২৪ দিন বরিশাল বিশ্ববিদ্যালয়ে বন্ধ থাকবে শ্রেণি কার্যক্রম
  • বরিশাল-২ আসনে সরফুদ্দিন আহমেদ সান্টু সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় দোয়া 

    বরিশাল-২ আসনে সরফুদ্দিন আহমেদ সান্টু সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় দোয়া 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনে বিপুল ভোটে বিএনপির সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় দোয়া অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর ২ টার দিকে উজিরপুর প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে সভাপতি মো. এমদাদুল কাশেম সেন্টুর সভাপতিত্বে এ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

    এসময় উপস্থিত ছিলেন, উজিরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন শরীফ, সাবেক সভাপতি মো. মহসিন মিয়া লিটন, সিনিয়র সদস্য সৈয়দ জাহিদ আলম, যুগ্ম সাধারণ সম্পাদক বিএম রবিউল ইসলাম, দপ্তর সম্পাদক মো. নুরুল ইসলাম আসাদ, প্রচার সম্পাদক মো. রফিকুল ইসলাম, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. সোহাগ হাওলাদার,সদস্য আহাদ সুমন, সাংবাদিক মো. মোস্তফা জামান সুমন বালী, মো. মেহেদী হাসান ভুইয়া, মো. খলিলুর রহমানসহ অনেকে। 

    উল্লেখ্য ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-২ (উজিরপুর বানারীপাড়া) আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী এস সরফুদ্দিন আহমেদ সান্টু বিপুল ভোটে নিরঙ্কুশ বিজয়ী হন। তিনি সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় উজিরপুরে ব্যপক উন্নয়ন হবে এ প্রত্যাশায় উজিরপুর প্রেসক্লাবের উদ্যোগে দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এসময় মরহুম জিয়াউর রহমান ও  বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনাসহ ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের জন্য দোয়া করা হয় । 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ