ঢাকা বুধবার, ১৯ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • নিম্নআয়ের পরিবারে বিক্রির জন্য ২ কোটি লিটার পাম অলিন কিনবে সরকার গলাচিপায় অভিভাবকহীন দুই শিশুর পাশে দাঁড়ালেন ইউএনও  কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল পিরোজপুরে চাঞ্চল্যকর ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার বরিশালে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি  উদ্বোধনের দুই মাসেই বেহাল ৭৫ লাখের সড়ক, উঠছে পিচ-পাথর ট্রাফিক কার্যালয় পরিদর্শনে বিএমপি কমিশনার এসএসসির ফলে অসন্তোষ: ৪ লাখ শিক্ষার্থীর প্রায় ১৩ লাখ খাতা চ্যালেঞ্জ গুলশান ইয়ুথ ক্লাব ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’-২০২৬ সিজন ২ সমন্বয় সভা  বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা 
  • পশ্চিমবঙ্গে বিপর্যয়ের কারণ খুঁজছে অমিত শাহ

     পশ্চিমবঙ্গে বিপর্যয়ের কারণ খুঁজছে অমিত শাহ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পশ্চিমবঙ্গে বিধানসভার ভোটের ফলাফল আসতে শুরু করেছে। এতে ২০৬ আসন পেয়ে এগিয়ে রয়েছেন তৃণমূলের মমতা বন্দোপাধ্যায়। অন্যদিকে এখন পর্যন্ত বিজেপি পেয়েছে ৮৪টি আসন। এই অবস্থায় পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটে বিজেপির বিপর্যয়ের কারণ জানতে চেয়েছেন অমিত শাহ।

    রোববার দুপুরে এ কথা জানিয়েছেন রাজ্য বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়। কার্যত ভোট গণনাপর্বের মধ্যেই কৈলাস মেনে নিয়েছেন বিধানসভা ভোটে বিজেপির ভরাডুবি হয়েছে।

    পাশাপাশি, টালিগঞ্জে বাবুল সুপ্রিয় এবং চুঁচুড়ায় লকেট চট্টোপাধ্যায়ের পিছিয়ে থাকার ঘটনাকে ‘আশ্চর্যজনক’ বলে উল্লেখ করেছেন কৈলাস। তিনি জানান, ভোটের পূর্ণাঙ্গ ফল পাওয়ার পর বিজেপি নেতৃত্বে এগুলো পর্যালোচনা করা হবে।

    বিধানসভা ভোটের প্রচারনায় রাজ্যে এসে একাধিকবার ২০০ আসনে জেতার দাবি করেছেন বিজেপির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কিন্তু ভোটগণনার গতিপ্রকৃতির ইঙ্গিতে দেখা যাচ্ছে ১০০ আসনেও জিততে পারবে না পদ্ম-শিবির। 


    টিএইচএ/
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ