ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • আফগানিস্তানে মর্টার শেল বিস্ফোরণে নিহত ৯ শিশু

    আফগানিস্তানে মর্টার শেল বিস্ফোরণে নিহত ৯ শিশু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আফগানিস্তানের পূর্বাঞ্চলে পাকিস্তানের সঙ্গে সীমান্তের কাছে বিস্ফোরণে ৯ শিশু নিহত এবং চার শিশু আহত হয়েছে বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন।

    নানগারহার প্রদেশের গভর্নরের কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়, সোমবার লালোপার জেলার বাইগানান গ্রামে খাদ্যসামগ্রী বিক্রির একটি গাড়ি যখন একটি পুরোনো, অবিস্ফোরিত মর্টারশেলকে সজোরে আঘাত হানে তখন বিস্ফোরণটি ঘটে।

    বিবৃতিতে বলা হয়, আহত শিশুদের প্রাদেশিক রাজধানী জালালাবাদের আঞ্চলিক হাসপাতালে নেওয়া হয়েছে। তাৎক্ষণিকভাবে বিস্তারিত আর কিছু জানা যায়নি।

    কয়েক দশকের যুদ্ধ-সংঘাতে আফগানিস্তানে সবচেয়ে বেশি অবিস্ফোরিত ল্যান্ড মাইন এবং অন্যান্য অস্ত্রশস্ত্র রয়েছে। যখন এগুলো বিস্ফোরিত হয়, তখন প্রায়ই ভুক্তভোগী হয় শিশুরা।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ