ঢাকা বুধবার, ২৬ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • বিগ ব্যাশের গ্যালারিতে গার্লফ্রেন্ড পেয়ে গেলেন তরুণ

    বিগ ব্যাশের গ্যালারিতে গার্লফ্রেন্ড পেয়ে গেলেন তরুণ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ান দর্শকদের মজার মজার সব কাণ্ড প্রায়ই দেখা যায় গ্যালারিতে। বিগ ব্যাশের গ্যালারিতে এবার সরাসরি হাতে বিস্ময়কর এক প্ল্যাকার্ড নিয়ে উপস্থিত হয়েছিলেন এক যুবক। প্ল্যাকার্ডে লেখা ছিল, 'একটা গার্লফ্রেন্ড চাই'। সঙ্গে তার ফোন নম্বরও দেওয়া ছিল। মুহূর্তের মধ্যে ছবিটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। পরে একজনকে খুঁজেও পেয়েছেন তিনি। আবারও প্ল্যাকার্ডে লিখে সবাইকে সেটা জানিয়েছেন।

    গত রবিবার পার্থ স্কচার্সের বিপক্ষে মাঠে নেমেছিল সিডনি সিক্সার্স। টসে জিতে সিডনি সিক্সার্সের অধিনায়ক ড্যানিয়েল হিউজেস প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন। ম্যাচের প্রথম ৬ ওভারেই বিনা উইকেটে ৪৬ রান তুলে নিয়েছিল সিডনি। দুর্দান্ত ব্যাট করছিলেন দলের দুই বিধ্বংসী ওপেনার জস ফিলিপ (৩২) এবং জাস্টিন অ্যাভেনডানো (২৩)। তো, আচমকাই মাঠে উপস্থিত ক্যামেরাম্যানের চোখ গিয়ে পড়ে ওই যুবকের উপরে। তাঁর মুখে কালো রংয়ের মাস্ক ছিল। এছাড়া মাথায় ছিল সিডনি সিক্সার্সের টুপি।

    সোশ্যাল সাইটে ঘটনাটি নিয়ে বেশ ঠাট্টা তামাশাও চলছে। কেউ বলেছেন, বিগ ব্যাশ লিগেই এইসব কাজকর্ম হতে পারে। কেউবা আবার মনে করেন, এটা ওই যুবকের নম্বরই নয়। অনেকে আবার এই আশঙ্কাও করেছেন, এটা যদি সত্যিই ওই যুবকের নম্বর হয়, তাহলে একাধিক প্র্যাঙ্ক কলও আসতে পারে। তবে একটি গার্লফ্রেন্ডের জন্য ওই যুবকের বেপরোয়া মনোভাবের প্রশংসাও শোনা গেছে। হাতে সাদা কাগজের উপর লেখা ওই প্ল্যাকার্ড নিয়ে তিনি গ্যালারিতে দাঁড়িয়েছিলেন।

    যদিও ওই যুবকের পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি। এমনকী স্থানীয় প্রশাসনও ব্যাপারটির মধ্যে অপ্রীতিকর কিছু খুঁজে পায়নি। পরে সেই যুবক আবারও প্ল্যাকার্ডে 'গার্লফ্রেন্ড পেয়েছি' লিখে গ্যালারিতে এসে সবাইকে আশ্বস্ত (!) করেন। উল্লেখ্য, নির্ধারিত ২০ ওভার শেষে সিডনি সিক্সার্স চার উইকেট হারিয়ে ১৫১ রান তোলে। দলের হয়ে সর্বাধিক রান করেন ড্যান ক্রিশ্চিয়ান। শেষবেলায় ২০ বলে ৩৫ রান করে দলের স্কোর রকেটের গতিতে উপরের দিকে তুলে নিয়ে যান।

     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ