ঢাকা শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • মাস শেষে খুচরা পয়সায় বেতন প্রদান, মামলা

    মাস শেষে খুচরা পয়সায় বেতন প্রদান, মামলা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    মাস শেষ হলে দ্রুত সময়ের মধ্যে সবাই বেতনের প্রত্যাশা করে। কিন্তু যদি দেখা যায়, মাস শেষে বেতনের টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকলো না, আবার চেক দিয়েও পরিশোধ করা হলো না; বেতন এলো ঠিকই, কিন্তু পুরো অর্থটাই খুচরা পয়সায়, তাহলে!

    আধুনিক প্রযুক্তির এই ডিজিটাল যুগে হয়তো এভাবে বেতন পাওয়ার কথা কেই চিন্তাই করতে পারেন না। তবে অবিশ্বাস্য হলেও অধীনস্ত এক কর্মীর সঙ্গে এমনই কাজ করেছেন একটি সংস্থার মালিক। কাজ নিয়ে মতের মিল না হওয়ায় কর্মীকে ‘শায়েস্তা’ করতে এমন কাজ করেছেন মালিক। ব্যতিক্রমী এই ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের জর্জিয়ায়।

    ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য মিরর-এ প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, অ্যান্ড্রিয়াজ ফ্লেটেন নামে এক মেকানিকের সঙ্গে তার সংস্থার মালিকের সম্পর্ক তিক্ততার পর্যায়ে পৌঁছে যায়। সম্পর্ক এতোটাই তিক্ত পর্যায়ে পৌঁছেছিল যে, অ্যান্ড্রিয়াজ কাজ ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। মালিককে নিজের সিদ্ধান্তের কথা জানানোর পর পাওনা বেতনের পুরো টাকা মিটিয়ে দিতে বলেন তিনি।

    অ্যান্ড্রিয়াজের এই কথায় রাজিও হয়ে যান মালিক। কিন্তু চাকরি ছাড়তে চাওয়া ফ্লেটেনকে শায়েস্তা করার জন্য ৯১৫ মার্কিন ডলারের (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮০ হাজার টাকা) পুরোটাই কয়েন এবং খুচরা পয়সায় দেন। বিপুল পরিমাণ এই পয়সা ও মুদ্রার ওজন দাঁড়ায় ২৭৭ কেজিতে।

    মূলত বস্তায় ভরে সেসব খুচরা পয়সা দেওয়া হয় অ্যান্ড্রিয়াজকে। বিপত্তি আরও বাঁধে যখন অ্যান্ড্রিয়াজ অভিযোগ করেন যে, বেতনের বিপুল পরিমাণ পয়সা গুনতে তার সাত ঘণ্টা সময় লেগে যায়। বমেনকি মালিক তার বেতনের পুরো টাকাটাও দেননি বলে অভিযোগ করেন অ্যান্ড্রিয়াজ।

    সংবাদমাধ্যম বলছে, বেতনের টাকা খুচরা পয়সায় দেওয়ার এই বিষয়টি অনলাইনে শেয়ার করেন অ্যান্ড্রিয়াজ। এরপর মুহূর্তেই সেটি ভাইরাল হয়। এমনকি যুক্তরাষ্ট্রের শ্রম দফতরের কাছে পৌঁছে যায় বিষয়টি।

    পরে শ্রম দফতর বিষয়টি নিয়ে আদালতে যায়। এরপরই মাইলস ওয়াকার নামে ওই মালিকের বিরুদ্ধে প্রশাসনকে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন আদালত। এছাড়া মালিকের বিরুদ্ধে কর্মীকে হেনস্থা, শ্রম আইন লঙ্ঘনসহ একাধিক মামলা দায়ের করা হয়েছে।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ