ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • সাজা কমিয়ে পুরুষ আসামিকে ঘনিষ্ঠ চুম্বন নারী বিচারকের

    সাজা কমিয়ে পুরুষ আসামিকে ঘনিষ্ঠ চুম্বন নারী বিচারকের
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    হত্যাকাণ্ডের মামলায় সাজা পেয়েছিলেন এক আসামি। সেই সাজা কমিয়ে দেওয়ার পক্ষে নিজের মতামত জানিয়েছিলেন এক নারী বিচারক। এবার সেই নারী বিচারককেই দেখা গেল আসামির সঙ্গেই কারাগারের ভেতরে ঘনিষ্ঠ অবস্থায়! যদিও ওই নারী বিচারক আসামির সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার কথা অস্বীকার করেছেন। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে দক্ষিণ আমেরিকার দেশ আর্জেন্টিনায়।

    ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল জানিয়েছে, এক পুলিশ কর্মকর্তাকে হত্যার ঘটনায় অভিযুক্ত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া উচিত কি না, তা নিয়ে বিচারকদের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়েছিল।

    সেই কমিটিতে মারিয়েল সুয়ারেজ নামে এক নারী বিচারকও ছিলেন। কমিটির সব বিচারক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার পক্ষে মতামত দিলেও নারী বিচারক সুয়ারেজ যাবজ্জীবনের বিরোধিতা করে আসামির শাস্তি কমানোর পক্ষে মত দেন।


    ডেইলি মেইল-এ প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, এই ঘটনার এক সপ্তাহ পর বিচারক সুয়ারেজকে কারাগারের ওই সেলের ভেতরে বন্দি ক্রিস্টিয়ান বুস্টোসকে চুম্বন করতে দেখেন এক নিরাপত্তারক্ষী। সঙ্গে সঙ্গে সেই ঘটনার ভিডিওধারণ করেন তিনি। এ ঘটনায় সৃষ্টি হয় তোলপাড়। ভিডিও প্রকাশ্যে আসায় ইতোমধ্যে বিচারক সুয়ারেজের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে।

    আর্জেন্টিনার এক সংবাদমাধ্যম টোডো নটিসিয়াস নারী বিচারক সুয়ারেজের বক্তব্য উদ্ধৃত করে জানিয়েছে, ‘বন্দির সঙ্গে আমার কোনো ব্যক্তিগত সম্পর্ক নেই। তাকে নিয়ে একটি বই লিখছি। আমাদের দু’জনের মধ্যে কাজের সম্পর্ক, তার বাইরে কোনো সম্পর্ক নেই।’

    ওই নারী বিচারক আরও দাবি করেন, তাদের দু’জনের মধ্যে গোপন কথা হচ্ছিল। আশপাশে ক্যামেরা এবং লোক চলাফেরা করায় একে-অপরের খুব কাছাকাছি গিয়ে কথা বলতে হচ্ছিল। তবে বন্দিকে চুম্বনের বিষয়টি সরাসরি মিথ্যা বলেই দাবি করেন তিনি।


    এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ