ঢাকা বুধবার, ১০ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • ২১ বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার বিভাগীয় পর্যায়ের কার্যক্রম অনুষ্ঠিত  বরিশালবাসীর চিকিৎসাসেবায় একটি গুরুত্বপূর্ণ আস্থার কেন্দ্র জেনারেল হাসপাতাল: বিসিসি প্রশাসক বরিশালে বস্তি থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার, পালিয়ে গেল দম্পতি গৌরনদীতে যাত্রীবাহী বাস ও মাহেন্দ্রার সংঘর্ষে নারী নিহত ৫ হাজার টাকা পুঁজি খাটিয়ে স্বপ্নের পথযাত্রা শুরু, এখন তিনি সফল উদ্যোক্তা এবার হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ শর্ত মানলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন আ’লীগের নেতাকর্মীরা বারবার প্রকল্পের মেয়াদ বৃদ্ধিতে বিরক্ত প্রধানমন্ত্রী পড়াশোনায় বাধা, মানসিক চাপ সইতে না পেরে গৃহবধূর আত্মহত্যা
  • চুরির মাঝপথে খিচুড়ি রান্না করে ধরা খেলেন চোর

    চুরির মাঝপথে খিচুড়ি রান্না করে ধরা খেলেন চোর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

     


    খিচুড়ি রান্নাও যে কারও কারও জন্য চরম বিপদ ডেকে আনতে পারে, তা মনে হয় অনেকেই বিশ্বাস করবেন না। আবার কারও কাছে বিস্ময়করও মনে হতে পারে। কিন্তু এমন এক বিব্রতকর ঘটনার কথা শুনলে আপনি কিছুটা হাসতে বাধ্য হতে পারেন।

    ভারতের আসাম প্রদেশের এক চোর চুরি করতে গিয়ে মাঝে বিরতি নিয়েছিলেন। আর সেই বিরতির মাঝপথে তিনি খিচুড়ি রান্না করেন। কিন্তু খিচুড়ি রান্নাই তার জন্য কাল হয়ে এসেছে; ধরা পড়েছেন পুলিশের হাতে।

    চুরি করতে গিয়ে খিচুড়ি রান্নার সময় চোরের ধরা পড়ার এই ঘটনা টুইটারে বেশ হাস্যরসাত্মকভাবে তুলে ধরেছে আসাম পুলিশ। টুইটে ওই চোরকে গুয়াহাটি পুলিশ গ্রেফতার করেছে বলে জানানো হয়েছে।

    মঙ্গলবার খিচুরির পাতিলের ছবিসহ টুইট বার্তায় আসাম পুলিশ বলছে, খাবার চোরের অদ্ভুত ঘটনা! স্বাস্থ্যের জন্য অনেক উপকারিতা থাকা সত্ত্বেও দেখা যাচ্ছে, চুরির চেষ্টার সময় খিচুড়ি রান্না করা আপনার জন্য ক্ষতিকর হতে পারে।

    চোরকে গ্রেফতার করা হয়েছে এবং গুয়াহাটি পুলিশ তাকে কিছু গরম খাবার পরিবেশন করছে।

    দেশটির ইংরেজি দৈনিক দ্য হিন্দু বলছে, মালিক না থাকায় গুয়াহাটির হেঙ্গরাবাড়ি এলাকার একটি বাড়িতে হানা দিয়েছিলেন চোর। কিন্তু চুরির মাঝপথে ওই ব্যক্তি ফাঁকা বাড়িতে খিচুড়ি রান্না শুরু করেন। রান্নার শব্দ শুনে প্রতিবেশীরা ওই বাড়িতে চোরের উপস্থিতি টের পেয়ে যান। পরে তারা চোরকে ধরে ফেলেন এবং পুলিশের হাতে তুলে দেন।

    আসাম পুলিশ ওই চোরকে গ্রেফতারের তথ্য টুইটারে শেয়ার করার পর অনেকেই হাস্যরস করেছেন।

    যুক্তরাষ্ট্রেও ২০১৭ সালে প্রায় একই ধরনের একটি ঘটনা ঘটেছিল। ওই সময় এক চোর রেস্তোরাঁয় ঢুকে টাকা পয়সা লুটের মাঝপথে নিজের জন্য রান্না শুরু করেছিলেন। পালিয়ে যাওয়ার আগে নিজের জন্য পাঁচটি স্টেক স্যান্ডউইচ, ফ্রাই করে খেয়েছিলেন তিনি।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ