ঢাকা মঙ্গলবার, ০৫ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • স্থানীয় সরকার নির্বাচন চলতি বছরের শেষ দিকে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা বরিশাল জেলা ছাত্রদলের তিন শীর্ষ নেতাকে সাংগঠনিক সিদ্ধান্তের স্বাক্ষরিক ক্ষমতা প্রদান বাউফলে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত এক, আহত ৮ বরিশালে বাণিজ্য মেলা বন্ধে ও দোকানপাট খোলা রাখার সময়সীমা নির্ধারণে মন্ত্রণালয়ে চিঠি বরিশাল নগরীর কাউনিয়ায় ইয়াবাসহ আটক ২  গিনেস বুকে নাম লেখালেন মঠবা‌ড়িয়ার সিফাত টিন সার্টিফিকেট ছাড়া মিলবে না যেসব সেবা পিরোজপুরে তিন যুবকের কাছে মিললো জাল নোট, অতঃপর বেসরকারি মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের বেতন নিয়ে সুখবর মাদারীপুরে প্রেমিকাকে ফিরে পেতে উঁচু টাওয়ারে উঠে যুবকের বিদ্রোহ!
  • স্পেনে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করেছে ছাত্রলীগ

    স্পেনে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করেছে ছাত্রলীগ
    স্পেনে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    হোসাইন ইকবাল, স্পেন থেকে:

    শিক্ষা, শান্তি ও প্রগতির স্লোগান নিয়ে জাতির পিতার হাতে গড়া ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৭৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে স্পেন ছাত্রলীগ। সোমবার (৮ জানুয়ারি) সন্ধ্যা‍য় দেশটির রাজধানী মাদ্রিদের স্থানীয় একটি রেস্টুরেন্টে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন তারা।

    এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্পেন আওয়ামী লীগের সভাপতি এস আর আই এস রবিন। প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, ‘বাংলাদেশ ছাত্রলীগের রয়েছে সোনালী ইতিহাস। দেশের সকল ক্লান্তিলগ্নে বাংলাদেশ ছাত্রলীগ প্রথম সারিতে দাঁড়িয়ে নেতৃত্ব দিয়েছে। প্রবাসী ছাত্রলীগ ঐক্যবদ্ধ করে জাতিরজনকের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করার আহ্বান জানান তিনি।

    ছাত্রলীগ নেতা হানিফ মিয়াজির সভাপতিত্বে ও ছাত্রলীগ নেতা আল আমিন ও সাগর আহমদের যৌথ সঞ্চালনায় এতে প্রধান বক্তার বক্তব্য রাখেন স্পেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রিজভী আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্পেন আওয়ামী লীগের সহসভাপতি একরামুজ্জামান কিরণ।

    ছাত্রলীগ নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন- মাসুম শেখ, সাইফুল ইসলাম হিমেল, রাজিব হোসাইন, হৃদয় হাওলাদার, কাউসার আহমেদ, মুন্না আহমেদ, শাকিল আহমেদ, সিয়াম হেসাইন প্রমুখ।

    সভায় বক্তারা বলেন, দেশের বিরুদ্ধে যে যেখানেই যত ষড়যন্ত্র করুক আমরা তা শক্ত হাতে প্রতিহত করবো। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে ও দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে প্রবাসে আমরা নিরলস কাজ করে যাবো।

    অনুষ্ঠানের শুরুতেই কুরআন তেলাওয়াত করেন আব্দুর রহমান নাহিয়ান। এ সময় আওয়ামী লীগ, যুবলীগ ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিন ছিলেন।


    কে আর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ