ঢাকা বুধবার, ২৬ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • চট্টগ্রাম-বরিশাল ম্যাচ দিয়ে শুরু বিপিএল

    চট্টগ্রাম-বরিশাল ম্যাচ দিয়ে শুরু বিপিএল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসরের পর্দা উঠতে যাচ্ছে আগামী ২১ জানুয়ারি। ৬টি দল নিয়ে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে অনুষ্ঠিত হবে ফাইনালসহ মোট ৩৪টি ম্যাচ।

    উদ্বোধনী দিনে রয়েছে দুটি ম্যাচ। দিনের প্রথম খেলায় মুখোমুখি হবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও ফরচুন বরিশাল। দিনের দ্বিতীয় খেলায় মুখোমুখি হবে খুলনা টাইগার্স ও মিনিস্টার গ্রুপ ঢাকা।

     

    ঢাকায় প্রথম ধাপে ২১ জানুয়ারি থেকে ২৫ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে ৮টি ম্যাচ। এরপর ২৮ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত ৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে চট্টগ্রামে। এরপর আবারও ফিরবে ঢাকায়। ৩ ও ৪ ফেব্রুয়ারি৪টি ম্যাচ অনুষ্ঠিত হয়ে পরদিন সিলেট চলে যাবে দলগুলো। সিলেটে ৭ ফেব্রুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত ৬টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

    ১১ ফেব্রুয়ারি থেকে গ্রুপ লিগ পর্বের ৪টি ম্যাচ শেষে ১৪ ভেব্রুয়ারি প্রথম কোয়ালিফায়ার, ১৬ ফেব্রুয়ারি দ্বিতীয় কোয়ালিফায়ার শেষে ১৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ।

    দিনের প্রথম ম্যাচ শুরু হবে দুপুর সাড়ে ১২টায়, দ্বিতীয় ম্যাচ শুরু হবে সন্ধ্যা সাড়ে ৫টা থেকে। তবে প্রতি শুক্রবারে প্রথম ম্যাচ শুরু হবে দুপুর ১টা ৩০ থেকে। দ্বিতীয় ম্যাচ সন্ধ্যা সাড়ে ৬টা থেকে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ