ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ 
  • অতিক্রমকারী হর্ণ ব্যবহার: বরিশালে ৮টি যানবাহনকে জরিমানা

     অতিক্রমকারী হর্ণ ব্যবহার: বরিশালে ৮টি যানবাহনকে জরিমানা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    অতিক্রমকারী হর্ণ ব্যবহার করায় বরিশালে ৮টি যানবাহনকে জরিমানা করা হয়েছে । বৃহস্পতিবার সকালে বরিশাল পরিবেশ অধিদফতরের সদর দপ্তর শাখার নির্বাহী ম্যাজিস্ট্রেট নওরীন হকের নেতৃত্বে পুলিশের সহযোগিতায় নগরীর কাশিপুর এলাকায় এ অভিযান চালানো হয় ।

    বৃহস্পতিবার সন্ধ্যায় বরিশাল বিভাগীয় পরিচালক মো. আব্দুল হালিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

    বিজ্ঞপ্তীতে উল্লেখ করা হয় বৃহস্পতিবার সকালে নগরীর কাশিপুর এলাকায়  ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয় ।

    এসময় বাংলাদেশ পরিবেশ সরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধন-২০১০ ) এবং শব্দ দুষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা , ২০০৬ মোতাবেক শব্দের মানমাত্রা অতিক্রমকারী হর্ণ ব্যবহার করায় ৮টি যানবাহনের চালককে মোট ৪ হাজার ৫শ' টাকা  জরিমানা করা হয় ।


    এ বিষয়ে বরিশাল পরিবেশ অধিদপ্তর বিভাগীয় কার্যালয়ের পরিচালক মো. আবদুল হালিম বলেন, বাংলাদেশ পরিবেশ সরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধন-২০১০ ) এবং শব্দ দুষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬ মোতাবেক শব্দের মানমাত্রা অতিক্রমকারী হর্ণ ব্যবহার করায় ৮টি যানবাহনের চালককে জরিমানা করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।

     

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ