ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ 
  • ১৩ বছর পরে আ.লীগে ফিরলেন হিমু চেয়ারম্যান

    ১৩ বছর পরে আ.লীগে ফিরলেন হিমু চেয়ারম্যান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাবুগঞ্জ : দীর্ঘ বিরতির পরে পুনরায় আওয়ামীলীগে ফিরে এলেন বাবুগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি জাহাঙ্গীরনগর ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান মোঃ কামরুল আহসান হিমু। তবে একা নয় সহস্রাধিক সমর্থক নিয়ে। উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে দলীয় সর্বোচ্চ নেতা কর্মীদের উপস্থিতিতে তিনি পুনরায় আওয়ামীলীগে ফিরে এসেছেন। 

    বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) বিকেলে বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. তালুকদার মোঃ ইউনুস’র হাতে ফুলের তোড়া দিয়ে তিনি নতুন করে আওয়ামীলীগে প্রত্যাবর্তন করেন। চেয়ারম্যান হিমু ছাত্র জীবন থেকে আওয়ামীলীগ পরিবারের সদস্য ছিলেন। পরবর্তিতে তিনি আগরপুর ইউনিয়নের যুবলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন এবং ২০০৮ সাল পর্যন্ত আওয়ামীলীগে পরিবারের সদস্য হিসেবে কাজ করেছেন। 

    হিমু বলেন, আজকের অনুষ্ঠান যোগদানের নয় বরং দলে প্রত্যাবর্তনের অনুষ্ঠান। ২০০৮ সালে তিনি বিএনপিতে যোগদান করেছিলেন। দীর্ঘ ১৩ বছর পরে আবার দলে (আওয়ামীলীগে) ফিরে এসেছেন। 

    উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মৃধা মু. আক্তার উজ-জামান মিলনের সঞ্চালনায় এবং সভাপতি সরদার মোঃ খালেদ হোসেন স্বপনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড. তালুকদার মোঃ ইউনুস। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান কাজী ইমদাদুল হক দুলাল। 

    আরো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি এস এম শাহিনুল ইসলাম সিকদার, আব্দুল মান্নান হাওলাদার, আঃ মতিন রাঢ়ী, অধ্যক্ষ দোলোয়ার হোসেন, নজরুল ইসলাম হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার কামাল হোসেন, দেলোয়ার হোসন, সাংগঠনিক সম্পাদক এ্যাড. সামসুজ্জামান সোহেল, ভাইস চেয়ারম্যান ইকবাল আহম্মেদ আজাদ, জেলা পরিষদের সদ্যস্য মাইনুল হোসেন পারভেজ, উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রিফাত জাহান তাপসী, আওয়ামীলীগ নেতা জয়নাল আবেদীন, ইউসুফ আলী খান, মাহাবুবুল আলম মাসুম মৃধাসহ অওয়ামীলীগ, সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা।


    বাবুগঞ্জ/আরিফ হোসেন/এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ