ঢাকা শনিবার, ০৮ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • থাইল্যান্ডে স্কুলে শিক্ষার্থীর বন্দুক হামলা, শিক্ষকসহ নিহত ৭ রোমে বিমানের ভেতর ৭ ঘণ্টা ধরে আটকা আড়াই শতাধিক যাত্রী উজিরপুরে হস্তিশুন্ড-কাজিরা রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগ বরিশালে ১৩০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক  দেশের প্রতিটি ইউনিয়নে গড়ে তোলা হবে প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট: প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী গ্যাস-বিদ্যুৎসহ নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে বরিশালে ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি  বরিশাল শেবাচিম হাসপাতালে পরিচালনা পর্ষদ’র মতবিনিময় সভা, দুই-এক দিনে ম্যানেজিং কমিটি ঘোষণা ‘র‍্যাব’ বিলুপ্ত করে আসছে ‘এসআরবি’ বিএমপি'র নবাগত পুলিশ কমিশনারকে ফুলেল শুভেচ্ছা মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ, চিকিৎসকের বিরুদ্ধে মামলা 
  • জন্মদিনে বরিশালের গণমাধ্যমকর্মীদের শুভেচ্ছায় সিক্ত কাজী বাবুল

    জন্মদিনে বরিশালের গণমাধ্যমকর্মীদের শুভেচ্ছায় সিক্ত কাজী বাবুল
    ছবি : কাজী বাবুল’র জন্মদিনে কেক কাটেন গণমাধমকর্মীরা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ সম্পাদক ফোরাম, বরিশাল এর সভাপতি ও বাংলাদেশের সর্বাধিক প্রচারিত আঞ্চলিক দৈনিক আজকের বার্তা'র সম্পাদক কাজী নাসির উদ্দিন বাবুলের জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে। শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এস.এম জাকির হোসেনের নেতৃত্বে আজ রোববার সন্ধ্যায় দৈনিক আজকের বার্তা কার্যালয়ে এক বর্ণাঢ্য আয়োজনে তাঁর জন্মবার্ষিকী উদযাপন করেন বরিশালের গণমাধ্যম ও সাংবাদিক মহল এবং পত্রিকাটির সদস্যরা। 

    এসময় সেখানে উপস্থিত ছিলেন শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল  প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক সমকাল পত্রিকার বরিশাল ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জি, শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য মোঃ মিজানুর রহমান, শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মোঃ মোশাররফ হোসেন, দৈনিক প্রথম সকাল পত্রিকার প্রকাশক ও সম্পাদক কাজী আল মামুন।

    এছাড়া আরো উপস্থিত ছিলেন শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এম মোফাজ্জেল, দৈনিক আজকের বার্তা পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার মো: জিয়াউদ্দিন বাবু, শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাহিত্য সম্পাদক সুখেন্দু এদবর, ডিবিসি নিউজের বরিশাল ব্যুরো প্রধান অপূর্ব অপু, শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের পাঠাগার সম্পাদক খান রুবেল, শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য কে এম নয়ন, শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সদস্য নাসিমুল হক।

    আরো উপস্থিত ছিলেন বরিশাল নিউজ এডিটরস কাউন্সিলের সভাপতি ও শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সদস্য আরেফিন তুষার, ডেইলি বাংলাদেশ টুডে’র বরিশাল ব্যুরো প্রধান ইঞ্জিনিয়ার জিহাদ রানা, দৈনিক আজকের তালাশ পত্রিকার প্রকাশক মারুফ হোসেন, বরিশাল অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রিপন হাওলাদার, বরিশাল ফটোসাংবাদিক পরিষদের সভাপতি কামরুজ্জামান জুয়েল রানা প্রমুখ।

    কাজী নাসির উদ্দিন বাবুল ১৯৫২ সালের ২ মে বরিশাল নগরীর গড়িয়ারপাড় এলাকায় সম্ভ্রান্ত কাজী বাড়িতে জন্মগ্রহণ করেন। তাঁর জন্মদিনে আরো শুভেচ্ছা জানিয়েছেন বরিশালের রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্টজনেরা।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ