ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ 
  • বরিশালে মরফিন ইনজেকশন ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদণ্ড

    বরিশালে মরফিন ইনজেকশন ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদণ্ড
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জি মরফিন ইনজেকশন বিক্রির অপরাধে সুজন খান নামে এক মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদণ্ডসহ ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ মাস কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১৩ জানুয়ারী) বরিশালের জেলা ও দায়রা জজ রফিকুল ইসলাম বিচারাধীন আদালত আসামীর উপস্থিতিতে সাজার এ রায় দেন।  

    আদালতের বেঞ্চ সহকারী হেদাতুন্নবী জাকির জানান, সাজাপ্রাপ্ত আসামি সুজন ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার ৬ নং ওয়ার্ড এলাকার ইউনুস খানের ছেলে। তাকে গতবছর ১৮ ফেব্রুয়ারী বরিশাল নগরীর কাজীপাড়া এলাকা থেকে আটক করে মেট্রো ডিবি পুলিশ। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৩০ অ্যাম্পুল জি মরফিন ইনজেকশন উদ্ধার করা হয়। ওইদিনই তার বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করেন ডিবির এস আই সুজিত কুমার গোমস্তা।

    ৪২ দিন তদন্ত করে সত্যতা পেয়ে ডিবির এস আই ফিরোজ আলম গতবছররে ৩০ মার্চ আসামীর বিরুদ্ধে চার্জশীট জমা দেন। রাষ্ট্রপক্ষ ১০ জনের সাক্ষ্য প্রদানে সক্ষম হয়। সাক্ষ্য প্রমাণে দোষী সাব্যস্ত হলে উপস্থিতিতে সুজনকে ওই সাজা দেন আদালত। রায় শেষে তাকে সাজাভোগে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।  মামলাটি রাষ্ট্রপক্ষে আইনী লড়াই লড়েন এডভোকেট এ কে এম জাহাঙ্গীর।

     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ