ঢাকা রবিবার, ১৫ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • খালেদা জিয়ার চিকিৎসায় রাষ্ট্রপতিকে অনুরোধ করলেন পার্থ

    খালেদা জিয়ার চিকিৎসায় রাষ্ট্রপতিকে অনুরোধ করলেন পার্থ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) সভাপতি ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থের নেতৃত্ব ৭ সদস্যের একটি প্রতিনিধি বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় রাষ্ট্রপতির সংলাপে অংশ নিয়েছে।

    সংলাপে বেশ কিছু বিষয়ে আলোচনার পাশাপাশি খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে আলোচানা হয়েছে বলে জানিয়েছেন আন্দালিব রহমান পার্থ।

    সংলাপ শেষে তিনি সাংবাদিকদের বলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখন জনগুরুত্ব ব্যাপার। আল্লাহ না করুন যদি খালেদা জিয়ার অনাকাঙ্খিত কোনো ঘটনা ঘটে যায় তাহলে দেশে একটা বড় প্রভাব পড়বে। তাই মানবিক কারণের পাশাপাশি ভবিষ্যৎ রাজনীতি থেকে শুরু করে সবকিছু মাথায় রেখে আমি রাষ্ট্রপতিকে অনুরোধ করেছি ওনার (খালেদা জিয়া) সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানোর বিষয়টা দেখতে।

    এসময় সরকারের স্বদিচ্ছা থাকলে খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে পারে বলেও জানান তিনি।

    পার্থ বলেন, অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন আমি কেনো রাষ্ট্রপতির সংলাপে যাচ্ছি। আসলে এই ক্ষোভটা আমার না, রাষ্ট্রপতির প্রতিষ্ঠানের প্রতি ক্ষোভ। আমি এখানে এসে জনগণনের দাবির কথাই বলেছি।

    তিনি বলেন, যে ৭টি দল সংলাপে আসে নাই তাদেরকে আপনি দোষারোপ করতে পারেন না। আমরা এসেছি এই কথাগুলেই বলার জন্য। হয়তো এতটা সময় আসবে মরাও আসবো না। তাই রাষ্ট্রপতির পক্ষ থেকে এ ধরনের পজেটিভ ভূমিকা নেওয়া উচিৎ।

    এসময় দলীয় সরকার হলে এদেশে সুষ্ঠ নির্বাচন সম্ভব নয় বলেও জানান তিনি।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ