ঢাকা বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • উজিরপুর প্রেসক্লাব সভাপতির মায়ের মৃত্যুতে এসএম জাকির হোসেন’র শোক  উজিরপুর প্রেসক্লাব সভাপতির মায়ের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক 'পৃথিবীর ইতিহাসে নেই পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী ফিরে এসেছে' ১০ কূপে গ্যাস, তবু বেকারত্ব-জ্বালানি সংকটে ভোলাবাসী কলাপাড়া হাসপাতালে স্ত্রীর সঙ্গে বাকবিতণ্ডা, শাশুড়িকে কুপিয়ে পালিয়েছে জামাই শুটিংয়ে গিয়ে অভিনেতা সোহেল খানের মৃত্যু নেপালে ভূমিকম্প, কাঁপলো বাংলাদেশ-ভারতসহ ৫ দেশ বরিশাল নগরীতে পৃথক অভিযানে অস্ত্র ও মাদকসহ ২০ জন গ্রেফতার মেসির নাম ভাঙিয়ে ব্যবসা, কঠোর অবস্থানে আর্জেন্টাইন মহাতারকা! বরিশাল নগরীতে অবৈধ ড্রেজারে বাড়ছে দুর্ঘটনা
  • হেডকোচ হয়ে ফিরছেন হাথুরু সিংহে!

    হেডকোচ হয়ে ফিরছেন হাথুরু সিংহে!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চণ্ডিকা হাথুরু সিংহের কথা নিশ্চয় মনে আছে। বাংলাদেশ দলের এই হেড কোচের অধীনে দ্রুত বড় বড় সাফল্য আসতে থাকে টাইগার ক্রিকেটে। প্রথমবারের মতো চ্যাম্পিয়নস ট্রফির সেমি-ফাইনালে (২০১৭) খেলা, বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে (২০১৫) খেলার মতো সাফল্য আসে হাথুরুর অধীনেই।

    হাথুরুর অধীনেই ভারত, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ জয়, পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে বাংলাদেশ দল। এই লঙ্কান কোচের হাত ধরে যত সাফল্যই আসুক না কেন, যাবার বেলায় অনেকটা আড়ালেই বিদায় নিতে হয় তাকে।

    ২০১৪ সালে বাংলাদেশ দলের দায়িত্ব নেয়া চণ্ডিকা হাথুরু দায়িত্ব ছাড়েন ২০১৭ সালে। এর ভেতর ২১টি টেস্টে ৬টি জয়, ১১টি পরাজয় ও ৪টি ড্র। ৫১টি ওয়ানডেতে ২৫ জয়, ২৩ পরাজয় ও ফলাফল হয়নি ৪টি ম্যাচে। টি-টোয়েন্টি ফরম্যাটে ১২টি ম্যাচে ৪ জয় ও ৮টি ম্যাচে হারে বাংলাদেশ।

    হাথুরুর বিদায়ের পর স্টিভ রোডস এবং সবশেষ রাসেল ডমিঙ্গো আসেন বাংলাদেশ দলের হেডকোচ হয়ে। ২০১৯ সালের বিশ্বকাপে ভরাডুবির পর বিদায় করা হয় স্টিভ রোডসকে।

    রাসেল ডোমিঙ্গোর অধিনে ‘এই ভালো এই খারাপ’ চললেও তাকে বিদায় দেয়ার গুঞ্জনটা শোনা যাচ্ছে বেশ লম্বা সময় ধরেই। সেটা অনেকটা পোক্ত হয় ২০২১ সালে সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ ব্যর্থতার মধ্য দিয়ে।

    এরপরই ভেতরে ভেতরে নতুন কোচ খুঁজতে শুরু করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আরটিভি নিউজকে এমনটাই জানিয়েছে বোর্ডের নির্ভরযোগ্য একটি সূত্র।

    সূত্রটি জানিয়েছে, “চুক্তি অনেকটা পাকাপাকি হয়ে গেছে। সব ঠিক থাকলে আগামী আগস্টেই চণ্ডিকা হাথুরু সিংহে হেড কোচ হিসেবে যোগ দেবেন বাংলাদেশ দলের সঙ্গে।”

    বাংলাদেশ দলের দায়িত্ব ছাড়ার পর ২০১৭ সালের নভেম্বরে শ্রীলঙ্কা জাতীয় দলের হেড কোচেরও দায়িত্ব পান চণ্ডিকা। তবে দেশের ক্রিকেটেও তার চাকরিটা লম্বা হয়নি। চুক্তির মেয়াদ শেষ হবার আগেই ২০১৮ সালে বিদায় করে দেয় শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ