ঢাকা সোমবার, ১২ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ফের রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা বরিশালে ১০ দফা দাবিতে এবি পার্টির স্মারকলিপি  গরুর মাংসের কেজি ২৫০ টাকায় নামিয়ে আনতে লিগ্যাল নোটিশ আবাসন সংকটে বরিশালের চার সরকারি কলেজ ব্যাংকের টাকা চুরি মামলায় গণঅধিকার পরিষদ নেতা গ্রেফতার বরিশালে ২০ হাজার মিটার অবৈধ জাল বিনষ্ট, ৪ জনকে জরিমানা বরিশালে সেপ্টেম্বরে ৪৭১ অপরাধ সংঘটিত, ধর্ষণের ঘটনা কমলেও আইনশৃঙ্খলা রক্ষায় কড়া বার্তা ঝালকাঠিতে বিদ্যালয়ের মাঠে নির্মাণ সামগ্রী, নষ্ট হচ্ছে শিক্ষার পরিবেশ মঠবাড়িয়ায় ট্রলি ব্যাগের ভেতর থেকে ৪ কেজি উদ্ধার, আটক ১  শহরে যানজট ও দুর্ঘটনা কমাতে হলে নির্দিষ্ট আইনের মাধ্যমে রেজিস্ট্রেশন করে অটোরিকশা চালাতে হবে
  • রাজধানীতে ৩ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

      রাজধানীতে ৩ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রাজধানীর রমনা এলাকা থেকে তিন হাজার পিস ইয়াবাসহ মো. শাহ আলম নামে টেকনাফের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) উত্তরা বিভাগ।

    গ্রেফতার মো. শাহ আলমের বিরুদ্ধে টেকনাফ থানায় দুটি মাদক মামলা রয়েছে। তার বাড়ি টেকনাফের হোয়াইক্যং (মিনা বাজার)।

    শুক্রবার (১৪ জানুয়ারি) সকালে তার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ডিবি উত্তরা বিভাগের সহকারী পুলিশ কমিশনার (এসি) শাহিদুল ইসলাম।

    শাহিদুল ইসলাম বলেন, গতকাল (বৃহস্পতিবার) রাতে রাজধানীতে মাদক বিরোধী অভিযান পরিচালনার সময় খবর আসে কয়েকজন মাদক কারবারি কক্সবাজার থেকে ইয়াবা এনে বিক্রয়ের জন্য মৌচাক এলাকায় অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সিদ্ধেশ্বরী সার্কুলার রোডে প্রিমিয়ার সুইটস মিষ্টির দোকানের সামনে থেকে শাহ আলমকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে তিন হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

    তিনি বলেন, গ্রেফতার শাহ আলম অপর একজনের সহায়তায় কক্সবাজার থেকে ইয়াবা ঢাকায় এনে বিক্রি করে। পুলিশের রেকর্ডপত্র যাচাই করে দেখা যায়, তার নামে কক্সবাজারের টেকনাফ থানায় আরও দুটি মাদক মামলা রয়েছে। তার বিরুদ্ধে ডিএমপির রমনা মডেল থানায় মামলা করা হয়েছে।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ