ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ‍উজিরপুরে সুরভী পরিবহনের চাপায় নিহত ৩ উজিরপুরে আলোচিত তুবার বাবাকে সংশোধনের জন্য পাঠানো হলো রিহ্যাবে ভোল‍ায় চরে প্রসববেদনা মানেই আতঙ্ক, খেয়া না পেলে অনিশ্চিত জীবন বরিশালে ৮ কলেজে একাদশে এবারও মেলেনি কোনো শিক্ষার্থী দাবি আদায়ে ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালসের শ্রমিকদের অনশন বরিশালে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদ্‌যাপন বিদেশে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের দক্ষতা ও কর্মমান আরও উন্নত করা প্রয়োজন: বিভাগীয় কমিশনার সংবিধানে ফিরছে ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা’, জানুয়ারিতে সংশোধন বিল অসুস্থ সাংবাদিক বেলায়েত বাবলুকে হাসপাতালে দেখতে গেলেন প্রেসক্লাব নেতৃবৃন্দ  ৭ মাসের অন্তঃসত্ত্বাকে তিন যুবকের লাথি, গর্ভপাতের পর নবজাতকের মৃত্যু
  • মাঠে ফিরতে তর সইছে না মেসির

      মাঠে ফিরতে তর সইছে না মেসির
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    লিওনেল মেসি সবশেষ ম্যাচটা খেলেছিলেন সেই ২২ ডিসেম্বর। তারপর পেরিয়ে গেছে প্রায় ২২ দিন, কিন্তু মাঠে নামা হয়নি তার। হবে কী করে, করোনা যে বাধিয়ে বসেছেন তিনি! সে থেকে অবশ্য মুক্তও হয়ে গেছেন মেসি, এবার অপেক্ষা মাঠে ফেরার। সেজন্য অনুশীলনে ঘামও ঝরাচ্ছেন তিনি। সম্প্রতি এক ইনস্টাগ্রাম পোস্টে এ কথা জানান তিনি। জানান, মাঠে ফিরতে তর সইছে না তার।

    করোনা থেকে মুক্ত হয়ে মেসির লড়াইটা এবার পূর্ণ ফিটনেস ফিরে পাওয়ার। তবে তিনি আশা করেছেন মৌসুমের দ্বিতীয় ভাগে আরও বেশি গোলের দেখা পাওয়ার। সেটা হলে তার দল পিএসজিও লিগ পুনরুদ্ধারের মিশনে এগিয়ে যাবে বহুদূর। 

    কী বলেছেন মেসি?
    সাত বারের ব্যালন ডি’অর বিজয়ী তার ইনস্টাগ্রাম পোস্টে লিখেছেন, ‘শুভ অপরাহ্ন! আপনারা জানেন আমার কোভিড হয়েছিল। আর আপনারা আমাকে এত খুদেবার্তা পাঠিয়েছেন, সেজন্য আমি আপনাদের ধন্যবাদ জানাতে চেয়েছিলাম, এটাও বলতে চেয়েছিলাম যে, প্রত্যাশার চেয়ে বেশি সময় লেগেছে কোভিড থেকে সেরে উঠতে।’

    তবে করোনামুক্ত হয়ে তিনি এখন মাঠে ফেরার খুব কাছেই আছেন। লিখেছেন, ‘আমি প্রায় সেরেই উঠেছি। আর এখন মাঠে ফেরার জন্য তর সইছে না আমার।’

    মাঠে ফেরার আগে পূর্বশর্ত ফিটনেসের। সেজন্য কাজ করছেন তিনি। বললেন, ‘শতভাগ ফিট হতে শেষ কিছু দিনে আমি অনুশীলনে ঘাম ঝরাচ্ছি বেশ। আশা করছি, শিগগিরই আবার আমাদের দেখা হবে। ধন্যবাদ।’

    কীভাবে করোনায় আক্রান্ত হয়েছিলেন মেসি?
    ধারণা করা হচ্ছে, তিনি করোনায় আক্রান্ত হয়েছেন যখন আর্জেন্টিনায় ফিরে উৎসবমুখর পরিবেশে পা রেখেছিলেন। বিশেষ করে একটা ডিজে পার্টির দিকে আঙুল উঠছে এখন, যেখান থেকে ফিরে আরও অনেকে করোনায় আক্রান্ত হয়েছেন। সেই পার্টির ডিজে অবশ্য এমন অভিযোগ অস্বীকার করেছেন।

    করোনায় আক্রান্ত হওয়ায় ফ্রান্সে ফেরার অপেক্ষাটা লম্বা হয় মেসির। এরপর ফ্রান্সে ফিরলেও ম্যাচে নামা হয়নি তার। তার জন্যেই অনুশীলনে কঠোর পরিশ্রম করছেন তিনি। তবে সে অপেক্ষা শেষ হবে শিগগিরই, জানাচ্ছে ফরাসি সংবাদ মাধ্যম।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ