ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ 
  • হোটেল বাবুর্চিসহ তিনজনের বিরুদ্ধ মামলা প্রত্যাহার ও ১৫ দফা দাবি মানববন্ধন

    হোটেল বাবুর্চিসহ তিনজনের বিরুদ্ধ মামলা প্রত্যাহার ও ১৫ দফা দাবি মানববন্ধন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল নগরের হোটেল ওয়াজেদিয়ার বাবুর্চিসহ তিনজনের বিরুদ্ধ মামলা প্রত্যাহার ও ১৫ দফা দাবি আদায়ের লক্ষ বরিশালে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

    শুক্রবার সকাল ১১ টায় নগরের অশ্বিনী কুমার টাউন হলের সামনে মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশ ট্রেড ইউনিয়নন কেন্দ্র বরিশাল জেলা কমিটি।

    মানববন্ধনে সভাপতিত্ব করেন বাংলাদেশ ট্রেড ইউনিয়নন কেন্দ্র বরিশাল জেলা কমিটির সহ সভাপতি স্বপন দত্ত। বক্তব্য রাখেন, এ্যাডভোকেট এ কে আজাদ, নৌযান শ্রমিক ফেডারেশনের সভাপতি শেখ আবুল হাশেম, ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সহ সাধারন সম্পাদক তুষার সেন, হোটেল কর্মচারি ইউনিয়নের বাবুল হোসেন, রুমি তালুকদার, মো. শামীম প্রমুখ।

    হোটেল কর্মচারিরা জানান, করোনা মহামারিতে হোটেল বন্ধ থাকার পর নগরের গীর্জা মহল্লা এলাকার  হোটেল ওয়াজেদিয়ার বাবুর্চিসহ তিন জন বকেয়া বেতন পরিশোধের দাবি জানান। বকেয়া বেতন না পেয়ে তারা বরিশাল শ্রম আদালতে একটি অভিযোগ করেন। এরই জের ধরে হোটেল ওয়াজেদুয়ার মালিক সারওয়ারের ছেলে হৃদয় রাজ ওই হোটেলের বাবর্চি  নাসির উদ্দিন মোল্লা, সহকারী বাবুর্চি মো. সেহেল ও কারিকর জামাল এর বিরুদ্ধে একটি চুরি মামলা দায়ের করেন।

    মানববন্ধনে বক্তারা উক্ত মামলা প্রত্যাহার সহ ১৫ দফা দাবি তুলে ধরেন।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ