ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ 
  • বরিশাল বিভাগে করোনা শনাক্ত বাড়লো ১১ দশমিক ৭৬ শতাংশ

    বরিশাল বিভাগে করোনা শনাক্ত বাড়লো ১১ দশমিক ৭৬ শতাংশ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল : গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় ১১ দশমিক ৭৬ শতাংশের শরীরে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে। যা চলতি বছরের মধ্যে সর্বোচ্চ। যদিও ওই সময়ে কোন রোগী মৃত্যুবরণ করেননি। তবে এই অঞ্চলে করোনার সংক্রমন দিনে দিনে বাড়ছে বলে জানিয়েছে স্বাস্থ্য দফতর। 

    শুক্রবার (১৪ জানুয়ারি) বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের পরিচালকের কার্যালয় ও বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর থেকে এ তথ্য জানানো হয়েছে।

    বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ডা: হুমায়ুন শাহীন খান জানান, নতুন করে ২১ জন শনাক্তের মধ্য দিয়ে বিভাগে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৪৫ হাজার ৪৪৬ জন এবং মারা গেছেন ৬৭৯ জন। এ সময় সুস্থ হয়েছেন ৪৪ হাজার ৬১৮ জন।

    এর মধ্যে বরিশাল জেলায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১৬ জনের। যা নিয়ে মোট শনাক্ত দাঁড়িয়েছে ১৮ হাজার ৩৮৭ জন। পটুয়াখালীতে নতুন একজন নিয়ে মোট ৬ হাজার ২৪৪ জন, ভোলায় নতুন শনাক্ত ২ জন নিয়ে মোট ৬ হাজার ৮৭৩ জন, পিরোজপুরে নতুন করে কেউ শনাক্ত না হওয়ায় মোট ৫ হাজার ৩১০ জন, বরগুনায়ও নতুন শনাক্ত না হলেও মোট শনাক্ত ৩ হাজার ৯৬৬ জন এবং ঝালকাঠিতে নতুন ২ জন নিয়ে মোট শনাক্ত দাঁড়িয়েছে ৪ হাজার ৬৬৬ জন।


    বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের কার্যালয়ের তথ্য সংরক্ষক জাকারিয়া খান স্বপন জানান, শেবাচিম হাসপাতালের করোনা ইউনিটে ৪ জন ভর্তি হয়েছেন। গত ২৪ ঘন্টায় ১০২ জনের নমুনা সংগ্রহ করে ১২ জনের পজেটিভ পাওয়া গেছে। অর্থাৎ শনাক্তের হার ১১.৭৬ শতাংশ যা এই বছরের সর্বোচ্চ।


    এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ