ঢাকা বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • উজিরপুর প্রেসক্লাব সভাপতির মায়ের মৃত্যুতে এসএম জাকির হোসেন’র শোক  উজিরপুর প্রেসক্লাব সভাপতির মায়ের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক 'পৃথিবীর ইতিহাসে নেই পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী ফিরে এসেছে' ১০ কূপে গ্যাস, তবু বেকারত্ব-জ্বালানি সংকটে ভোলাবাসী কলাপাড়া হাসপাতালে স্ত্রীর সঙ্গে বাকবিতণ্ডা, শাশুড়িকে কুপিয়ে পালিয়েছে জামাই শুটিংয়ে গিয়ে অভিনেতা সোহেল খানের মৃত্যু নেপালে ভূমিকম্প, কাঁপলো বাংলাদেশ-ভারতসহ ৫ দেশ বরিশাল নগরীতে পৃথক অভিযানে অস্ত্র ও মাদকসহ ২০ জন গ্রেফতার মেসির নাম ভাঙিয়ে ব্যবসা, কঠোর অবস্থানে আর্জেন্টাইন মহাতারকা! বরিশাল নগরীতে অবৈধ ড্রেজারে বাড়ছে দুর্ঘটনা
  • টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২

    টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি ঘোষণা এ মাসেই

    টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি ঘোষণা এ মাসেই
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ২০২২ অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি ঘোষণার অপেক্ষায়। আইসিসি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে চলতি মাসের ২১ তারিখে ঘোষণা করা হবে অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের চূড়ান্ত সূচি। এরপর ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হবে ম্যাচের টিকিট বিক্রি।

    আগামী ১৬ অক্টোবর পর্দা উঠবে অষ্টম টি-টোয়েন্টি বিশ্বকাপ আসরের, পর্দা নামবে ১৩ নভেম্বর ফাইনালের মধ্যে দিয়ে। সাতটি ভেন্যু এরইমধ্যে নির্ধারণ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া ও আইসিসি। ভেন্যুগুলো- অ্যাডিলেড, ব্রিসবেন, জিলং, হোবার্ট, মেলবোর্ন, পার্থ এবং সিডনি। মাসজুড়ে এই সাতটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে ৪৫টি ম্যাচ। সেমিফাইনাল দুটি অনুষ্ঠিত হবে ৯ ও ১০ নভেম্বর সিডনি ক্রিকেট গ্রাউন্ড এবং অ্যাডিলেড ওভালে। আসরের ফাইনাল অনুষ্ঠিত হবে এমসিজিতে।


    ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে খেলা আফগানিস্তান, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড, ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা ২০২২ বিশ্বকাপে সরাসরি সুপার টুয়েলভ খেলবে। যেখানে নামিবিয়া, স্কটল্যান্ড, শ্রীলঙ্কা এবং ওয়েস্ট ইন্ডিজ মূল পর্বের আগে বাছাইপর্ব খেলবে।

    আইসিসি ইভেন্টের প্রধান ক্রিস টেটলি বলেছেন, ‘আমরা অস্ট্রেলিয়ায় আইসিসি আসর ফেরানোর জন্য উন্মুখ হয়ে আছি। এ ছাড়া ২০২২ সালে পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য সাতটি আয়োজক শহর ঘোষণা করতে পেরে আনন্দিত।’


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ