ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • ভারতে দৈনিক সংক্রমণ ছাড়াল আড়াই লাখ

    ভারতে দৈনিক সংক্রমণ ছাড়াল আড়াই লাখ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    করোনাভাইরাসে ভারতে গত ২৪ ঘণ্টায় আরও ২ লাখ ৬৪ হাজার ২০২ জন আক্রান্ত হয়েছেন। এ সময় মৃত্যু হয়েছে ৩১৫ জন। শুক্রবার (১৪ জানুয়ারি) ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।


    ভারতীয় গণমাধ্যমের তথ্যমতে, একদিনেই ভারতে সংক্রমণ বেড়েছে ৬ দশমিক ৭ শতাংশ। দেশটিতে মোট সংক্রমণের হার ১৪ দশমিক ৭৮ শতাংশ। এ ছাড়া সাপ্তাহিক সংক্রমণের হারও বেড়ে ১১ দশমিক ৮৩ শতাংশে দাঁড়িয়েছে।

    দেশটিতে বর্তমানে সক্রিয় রোগীর সংখ্যা ১২ লাখ ৭২ হাজার ৭৩ জন। ২২০ দিনের মধ্যে এটিই সর্বোচ্চ সংখ্যা।

    এদিকে করোনার পাশাপাশি ওমিক্রন ভ্যারিয়েন্টের সংক্রমণও বাড়ছে ভারতে। দেশটিতে বর্তমানে ওমিক্রন আক্রান্তের সংখ্যা ৫ হাজার ৭৫৩ জন। সূত্র: এনডিটিভি, আনন্দবাজার পত্রিকা


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ