ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • সন্ন্যাসিনীকে ধর্ষণ-কাণ্ডে খালাস পেলেন ধর্মযাজক

    সন্ন্যাসিনীকে ধর্ষণ-কাণ্ডে খালাস পেলেন ধর্মযাজক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ক্যাথলিক নান (সন্ন্যাসিনী) ধর্ষণ-কাণ্ডে বেকসুর খালাস পেয়েছেন খ্রিষ্টান ধর্ম যাজক (বিশপ) ফ্রাঙ্কো মুলাক্কল। শুক্রবার (১৪ জানুয়ারি) ভারতের কেরালার একটি আদালত এ রায় দিয়েছেন।

    জানা গেছে, আদালত চত্বর থেকে বেরনোর সময় তিনি সাংবাদিকদের উদ্দেশে ঈশ্বরের স্তুতি করতে পরামর্শ দেন। তিনি বলেন, ‘প্রেইজ দা লর্ড।‘ যদিও রায় শুনে এদিন তার চোখে জল এসে গিয়েছিল এবং তার পক্ষে ন্যায় এনে দেওয়ার জন্য তিনি আইনজীবীদের প্রশংসা করেন।

    বিশপ মুলাক্কালের বিরুদ্ধে ২০১৮ সালে ধর্ষণের মামলা দায়ের করেন এক ক্যাথলিক নান। ২০১৪ থেকে টানা দুই বছর কেরালায় মুলাক্কল তাকে প্রায় ১৩ বার ধর্ষণ করেছেন। পুলিশের কাছে এমন অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী । তারপর বিশপ হিসেবে মুলাক্কলকে অব্যাহতি দেওয়া হয়। ২০১৮ সালের সেপ্টেম্বরে গ্রেপ্তার করা হয় তাকে। প্রায় ২৫ দিন ধর্ষণে অভিযুক্ত হিসেবে জেল হেফাজতে ছিলেন তিনি।

    যদিও আদালতের রায়ে অখুশি কোট্টায়াম জেলা পুলিশ। তাদের ভাষ্য, আমরা ভেবেছিলাম বিশপের বিপক্ষেই রায় যাবে। অত্যন্ত দুর্ভাগ্যজনক পর্যবেক্ষণ। আমাদের কাছে যথেষ্ট প্রমাণ এবং সাক্ষী রয়েছে। এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আবেদন করব।

    এদিন সকাল থেকেই নিরাপত্তায় মোড়া ছিল আদালত চত্বর। অত্যন্ত সংবেদনশীল এবং বিতর্কিত এই মামলার রায় ঘিরে মানুষের মধ্যেও ছিল কৌতূহল।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ