ঢাকা রবিবার, ১৫ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • গুমের আলামত ধ্বংসের ষড়যন্ত্র হচ্ছে : রিজভী

    গুমের আলামত ধ্বংসের ষড়যন্ত্র হচ্ছে : রিজভী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পুলিশ ও র‌্যাব প্রধানসহ সাত জনের ভিসা বাতিল এবং র‌্যাবের ওপর মার্কিন নিষেধাজ্ঞার পর গুমের আলামত ধ্বংসের ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

    শনিবার (১৫ জানুয়ারি) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন রুহুল কবির রিজভী।

    তিনি বলেন, মার্কিন নিষেধাজ্ঞার পর সরকার দিশেহারা হয়ে পড়েছে। গুমের মতো মানবতাবিরোধী অপরাধের স্বাক্ষ্য, প্রমাণ ও আলামত ধ্বংসের চক্রান্তের পথে হাঁটছে। বিএনপির কাছে এর সুনির্দিষ্ট তথ্য-উপাত্ত আছে।

    রুহুল কবির রিজভী বলেন, গত ১০ জানুয়ারি আনুমানিক রাত ১১ টার সময় ২০১৩ সালে গুমের শিকার সবুজবাগ থানা ছাত্রদলের সভাপতি মাহবুব হাসানের (১৪৯/৪, আহম্মদবাগ, বাসাবো-ঠিকানার) বাড়িতে সবুজবাগ থানার এসআই রবীন্দ্রনাথ সরকার রবীনের নেতৃত্বে ৮/১০ জনের ইউনিফর্ম পরিহিত পুলিশের একটি দল যায়। সেখানে সুজনের পিতাকে দিয়ে পুলিশের হাতে লেখা একটি বক্তব্যে সই দিতে চাপ প্রয়োগ করে। যেখানে লেখা ছিল সুজন স্বেচ্ছায় বাড়ি থেকে চলে গিয়ে নিখোঁজ হয়েছে। সুজনের পিতা ওই ফরমায়েশী বক্তব্যে সই দিতে অস্বীকার করলে তাকে থানায় নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। বিষয়টি বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ফোনের মাধ্যমে অবগত হলে তার হস্তক্ষেপে পুলিশ ফিরে যায়।

    তিনি বলেন, বিএনপি আরও অবগত আছে যে, একই প্রক্রিয়ায় পুলিশ এবং আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনীর সদস্যরা গুমের শিকার সাজেদুল ইসলাম সুমনসহ অন্য পরিবারের সদস্যদের কাছ থেকেও একইরকম ফরমায়েশী বক্তব্য আদায়ের চেষ্টা করেছে। গুমের স্বাক্ষ্য এবং আলামত ধ্বংসের এ ধরনের বেআইনি পদক্ষেপ অবৈধ সরকারের মানবতাবিরোধী অপরাধের সম্পৃক্ততা শুধু প্রতিষ্ঠিতই করছে না, এই পদক্ষেপগুলো এই অবৈধ সরকারকে নিত্য নতুন অপরাধেও সম্পৃক্ত করছে।

    গুম-খুনে এই সরকার শ্রেষ্ঠত্বের শিরোপা লাভ করবে মন্তব্য করে তিনি বলেন, গণতন্ত্রের সংকট সৃষ্টির পর গুম-খুনের ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করা হয়েছে। এই সরকার ভোট ডাকাতি, নির্বাচন ব্যবস্থা, গণতন্ত্র, আইনের শাসন, সংবিধান, মানবাধিকার, রাষ্ট্রীয় ও সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংসসহ খুন, গুমের মাধ্যমে ইতিহাসের কাঠগড়ায় নিকৃষ্টতম ফ্যাসিস্টদের তালিকায় স্থান করে নিয়েছে। বাংলাদেশের গুম-খুন নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের পর যুক্তরাজ্য, এইচআরডব্লিউসহ বিভিন্ন মানবাধিকার সংস্থা গভীর উদ্বেগ প্রকাশ করলেও তথ্যমন্ত্রী তুড়ি মেড়ে উড়িয়ে দিচ্ছেন। মিথ্যা বলা ছাড়া আওয়ামী সরকারের ভাণ্ডারে আর কিছু নেই।

    রিজভী বলেন, বিএনপি এই ক্ষমতা দখলদার, ফ্যাসিস্ট, মানবতাবিরোধী অপরাধে জড়িত অবৈধ সরকারের অবিলম্বে পদত্যাগ চায়। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার চায়। খুন, গুমসহ মানবাধিকার লঙ্ঘনের বিচারের পথকে সুনিশ্চিত করতে চায়। সরকার আইন শৃঙ্খলাবাহিনীর অপরাধ গুম-খুনের ঘটনা যতই ধামাচাপা দেওয়ার চেষ্টা করুক, তাতে কোনো লাভ হবে না। বিশ্বের বিভিন্ন দেশের মানবাধিকার সংস্থাগুলোর কাছে গত ১৩ বছরের গুম-খুনসহ বিচারবহির্ভূত হত্যার হিসাব প্রমাণসহ রয়েছে। গুম হওয়া ব্যক্তিদের পরিবারের সদস্যদের হয়রানি করে পুলিশ দিয়ে মিথ্যা স্টেটমেন্ট তৈরি করে শেষ রক্ষা হবে না।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ