ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • ‘নায়িকার গালের মতো মসৃণ হবে রাস্তা’

    ‘নায়িকার গালের মতো মসৃণ হবে রাস্তা’
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোটের আগে নেতারা ভোটারদের নানা ধরণের প্রতিশ্রুতি দেন। নির্বাচিত হলে কোনো কোনো প্রতিনিধি তাদের প্রতিশ্রুতি পূরণে আপ্রাণ চেষ্টা করে। আবার কেউবা নেহাৎই প্রতিশ্রুতি দেওয়া অবধি সীমাবদ্ধ থাকেন। ভোটের বাতাস থেমে গেলে নিজের প্রতিশ্রুতির কথাও ভুলে যান কোনো কোনো নেতা।

    ঝাড়খণ্ডের জামতাড়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক ড. ইরফান আনসারি। বিস্ফোরক মন্তব্য করে নেটদুনিয়ায় উত্তাল পরিস্থিতি তৈরি করেছেন তিনি। বলিউডের আলোচিত অভিনেত্রী কঙ্গনা রানাউতের গালের মতো মসৃণ রাস্তা বানোনোর প্রতিশ্রুতি দিয়েছেন এই কংগ্রেস নেতা।

    নিজের কেন্দ্রের জন্য নতুন রাস্তা বানানোর পরিকল্পনা করেছেন ড. ইরফান আনসারি। ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে তার এই ঘোষণার ভিডিও ভাইরাল হয়েছে। এতে তাকে বলতে শোনা গেছে, ‘আমি আপনাদের কথা দিচ্ছি, জামতাড়ার রাস্তাগুলো অভিনেত্রী কঙ্গনা রানাউতের গালের মতো মসৃণ হবে। ১৪টি রাস্তার কাজ শিগগিরই শুরু হবে।’

    এদিকে গত সপ্তাহেই বিতর্কে জড়িয়েছিলেন এই কংগ্রেস নেতা। ভারতের করোনা মহামারির ভয়াবহ পরিস্থিতির মধ্যে তিনি মন্তব্য করেন, বেশিক্ষণ মাস্ক পরে থাকলে শ্বাসকষ্ট হতে পারে। তাই সব সময় মাস্ক পরে থাকার প্রয়োজন নেই। একজন জনপ্রতিনিধি হয়ে এমন মন্তব্য করে সমালোচনার মুখে পড়েন তিনি।

    তবে নায়িকাদের গালের মতো রাস্তা বানানোর প্রতিশ্রুতি ড. ইরফান আনসারি প্রথম দিয়েছেন তা কিন্তু নয়। কিছুদিন আগে মহারাষ্ট্রের মন্ত্রী ও শিব সেনা নেতা গুলাবরাও পাটি হেমা মালিনীর গালের সঙ্গে তার বিধানসভা এলাকার রাস্তার তুলনা করেছিলেন। যদিও পরবর্তী সময়ে তার বক্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন।

    এখানেই শেষ নয়, গত বছর রাজস্থানের মন্ত্রী রাজেন্দ্র সিং ক্যাটরিনা কাইফের গালের সঙ্গে রাস্তার তুলনা করেছিলেন।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ