ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • টোঙ্গাতে অগ্ন্যুৎপাতের পর আঘাত হেনেছে সুনামি

    টোঙ্গাতে অগ্ন্যুৎপাতের পর আঘাত হেনেছে সুনামি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সমুদ্রের নিচে আগ্নেয়গিরি অগ্ন্যুৎপাতের পর প্রশান্ত মহাসাগরীয় দেশ টোঙ্গাতে সুনামি আঘাত হেনেছে। স্থানীয় সময় শনিবার (১৫ জানুয়ারি) বিকেলে সাড়ে ৫টার দিকে সুনামি আঘাত করে।

    আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্যমতে, সুনামির আঘাতে বহু ঘরবাড়ি ভেসে গেছে, রাজধানী নুকুয়ালোফা ঢেকে গেছে ছাইয়ে। সুনামি সতর্কবার্তা পেয়ে আগেই উঁচু স্থানে আশ্রয় নেয় রাজধানীবাসী।

    অগ্ন্যুৎপাতের কারণে পুরো দক্ষিণ প্রশান্ত মহাসাগর অঞ্চলেই ভূমিকম্প অনুভূত হয়। আগ্নেয়গিরিটি থেকে টোঙ্গার রাজধানীর দূরত্ব মাত্র ৬৫ কিলোমিটার।

    টোঙ্গার জিওলজিক্যাল সার্ভিস জানায়, আগ্নেয়গিরি থেকে ওঠা গ্যাস, ধোঁয়া আর ছাই প্রায় ২০ কিলোমিটার পর্যন্ত উঠে যায়। আট মিনিটের এই উদ্গীরণের সময় এত জোরে বাজ পড়ার মতো শব্দ হচ্ছিল যে তা প্রায় ৮০০ কিলোমিটার দূরের দেশ ফিজি থেকেও শোনা গেছে।

    এর আগে, বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) দেশটির আগ্নেয় পর্বত হুঙ্গা টোঙ্গা-হুঙ্গা হাপাই থেকে অগ্নুৎপাত শুরু হয়। অগ্ন্যুৎপাতের প্রভাবে সাগরে বড় বড় ঢেউ দেখা দিয়েছে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ