ঢাকা বুধবার, ২৬ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • দেশে ফিরেছে বাংলাদেশ দল

    দেশে ফিরেছে বাংলাদেশ দল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আজ (১৫ জানুয়ারি) বিকেলে নিউজিল্যান্ড থেকে ঢাকায় ফিরেছেন বাংলাদেশ ক্রিকেট দলের দস্যরা। বিকেল সোয়া ৫টায় হজরত শাহ জালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌঁছায় টাইগারদের বহনকারী বিমান। বহরে ছিলেন মোট ২৪ জন।

    তবে গতকাল (১৪ জানুয়ারি) ঢাকায় ফিরেছেন টাইগারদের ‘টিম ডিরেক্টর’ খালেদ মাহমুদ সুজন ও সাবেক অধিনায়ক এবং দলের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম। তবে ফেরেননি হেড কোচ রাসেল ডমিঙ্গো ও পেস বোলিং কোচ ওটিস গিবসন। ২০ জানুয়ারি চুক্তি শেষ গিবসনের। টাইগারদের সঙ্গে চুক্তি নবায়ন করবেন না জানিয়েছেন ক্যারিবীয় কোচ। গিবসন কাজ করবেন পিএসএলে মুলতান সুলতানের পক্ষে। ডমিঙ্গো বিশ্রাম নিতে ফিরে গেছেন জন্মভূমি দক্ষিণ আফ্রিকায়।

    উল্লেখ্য, এই প্রথম টাইগার ক্রিকেটাররা সমানে সমান লড়াই করেছেন নিউজিল্যান্ড সফরে। কিউইদের বিপক্ষে পারফরম্যান্স আত্মবিশ্বাস জোগাবে আসন্ন আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকা সিরিজে


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ