ঢাকা বুধবার, ২৬ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • যুব বিশ্বকাপে টাইগারদের ম্যাচগুলো যেভাবে দেখা যাবে

     যুব বিশ্বকাপে টাইগারদের ম্যাচগুলো যেভাবে দেখা যাবে
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ শুরু করতে যাচ্ছে বাংলাদেশের যুবারা। আজ শুক্রবার থেকে ওয়েস্ট ইন্ডিজে শুরু হচ্ছে যুব ক্রিকেটের এই আসর। প্রথম দিন গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া।

    জর্জটাউনে দিনের অপর ম্যাচে মুখোমুখি হবে শ্রীলঙ্কা ও স্কটল্যান্ড। আগামী ১৬ জানুয়ারি শিরোপা ধরে রাখার মিশনে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ দল।

    ক্রিকেটপ্রেমীরা এখন নিশ্চয়ই জানতে চাইছেন, কীভাবে যুব টাইগারদের খেলা দেখা যাবে। গ্রুপ পর্বে তিনটি ম্যাচের মধ্যে এখন পর্যন্ত দুটি ম্যাচ সম্প্রচারের তথ্য জানা গেছে। ১৬ জানুয়ারির ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে গাজী টিভি।

    এছাড়া ২০ জানুয়ারি কানাডার বিপক্ষে ম্যাচটির লাইভ দেখা যাবে র‍্যাবিটহোলে। তৃতীয় ম্যাচটি সম্পর্কে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। প্রতিটি গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল উঠবে কোয়ার্টার ফাইনালে। এরপর সেমিফাইনাল ও ফাইনাল।


    কেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ