ঢাকা বুধবার, ১৯ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • নিম্নআয়ের পরিবারে বিক্রির জন্য ২ কোটি লিটার পাম অলিন কিনবে সরকার গলাচিপায় অভিভাবকহীন দুই শিশুর পাশে দাঁড়ালেন ইউএনও  কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল পিরোজপুরে চাঞ্চল্যকর ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার বরিশালে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি  উদ্বোধনের দুই মাসেই বেহাল ৭৫ লাখের সড়ক, উঠছে পিচ-পাথর ট্রাফিক কার্যালয় পরিদর্শনে বিএমপি কমিশনার এসএসসির ফলে অসন্তোষ: ৪ লাখ শিক্ষার্থীর প্রায় ১৩ লাখ খাতা চ্যালেঞ্জ গুলশান ইয়ুথ ক্লাব ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’-২০২৬ সিজন ২ সমন্বয় সভা  বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা 
  • বার্লিনে মে দিবসের বিক্ষোভ থেকে ২৫৪ জনকে আটক

    বার্লিনে মে দিবসের বিক্ষোভ থেকে ২৫৪ জনকে আটক
    বার্লিনে মে দিবসের বিক্ষোভ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মহান মে দিবস (শ্রমিক দিবস) উপলক্ষে গত ১ মে জার্মানির রাজধানী বার্লিনের রাস্তায় বিক্ষোভে নেমে আসে অসংখ্য মানুষ। যা পরবর্তীতে দাঙ্গায় পরিণত হয়। এ ঘটনায় রবিবার (২ মে) পর্যন্ত অন্তত ২৫৪ জনকে আটক করেছে পুলিশ। স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা আনাদোলু।

    প্রতিবেদনে উল্লেখ করা হয়, গত ১ মে বার্লিনের নিউউকেলেন জেলার রাস্তায় অনুষ্ঠিত বিক্ষোভে পুলিশসহ অন্তত ৯৩ জন আহত হয়েছেন। আর পুলিশের দেওয়া তথ্যমতে, প্রায় ৫ হাজারের বেশি লোক ওইদিন বিক্ষোভে অংশ নিয়েছিল। দাঙ্গা মোকাবিলায় বার্লিনে নিয়োজিত করা হয়েছিল ৫ হাজার ৬০০ পুলিশ কর্মকর্তাকে।

    এক প্রতিক্রিয়ায় বার্লিনের ইন্টিরিওর সিনেটর আন্দ্রেয়াস গিজেল বলেন, পুলিশ কর্মকর্তাদের ওপর আক্রমণ করার বেশিরভাগ যুবক উস্কানি দিয়েছিল। তবে রাজনৈতিক বিক্ষোভের সাথে এর কোনো যোগসূত্র নেই।

    এদিন কালো পোশাক পরিহিত বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে বোতল, আতশবাজি এবং পাথর নিক্ষেপ করে। তখন তা প্রতিরোধে বিক্ষোভকারীদের লক্ষ্য করে মরিচের গুড়ার স্পে এবং জলকামান ব্যবহার করে পুলিশ।

    ট্রেড ইউনিয়ন এবং উগ্র বামপন্থী ও নৈরাজ্যবাদী গোষ্ঠীরা এই বিক্ষোভের আয়োজন করে। হামবুর্গ এবং ফ্রাঙ্কফুর্টসহ জার্মানির অধিকাংশ শহরেই এ বিক্ষোভ ছড়িয়ে পড়ে। ডানপন্থীরাও এতে যোগ দেয়।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ