ঢাকা রবিবার, ১৫ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • ঢাবি ছাত্রলীগের হল সম্মেলন ৩০ জানুয়ারি

     ঢাবি ছাত্রলীগের হল সম্মেলন ৩০ জানুয়ারি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রলীগের ১৮টি আবাসিক হল শাখার সম্মেলন আগামী ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে। 

    ঢাবি শাখা ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে শনিবার রাতে এ তথ্য জানানো হয়েছে।
     
    এতে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব হল শাখা ছাত্রলীগের ‘সমন্বিত হল সম্মেলন ২০২১’ আগামী ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

    এ বিষয়ে সনজিত চন্দ্র দাস বলেন, আমরা এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছি। ৩০ জানুয়ারিতে হল সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়েছে। ওইদিনই হল সম্মেলন হবে। 

    করোনা সংক্রমণ পরিস্থিতি বিবেচনায় রেখে শুধু প্রার্থীদের অংশগ্রহণে স্বাস্থ্যবিধি মেনেই হল সম্মেলন হবে বলেও জানান তিনি।

    তবে এর আগেও হল শাখা ছাত্রলীগের সম্মেলনের তারিখ ঘোষণা করা হয় গত বছরের ২৮ নভেম্বর। ছাত্রলীগের শীর্ষ নেতাদের বিদেশ সফরের আগে এই তারিখ নির্ধারণ করা হলেও দেশে ফেরার পর ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্ৰ দাস অসুস্থ থাকায় সম্মেলন করতে পারেনি সংগঠনটি।

    গত ২০১৬ সালের ২৭ নভেম্বর সর্বশেষ ঢাবি হল শাখা ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। পরে ১৮ হল শাখার কমিটি হয় ২০১৬ সালের ১৩ ডিসেম্বর। 

    জানা গেছে, এক বছর মেয়াদি এ কমিটি ২০১৭ সালের ডিসেম্বরে শেষ হয়ে চার বছর পেরলেও হয়নি নতুন কমিটি।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ