ঢাকা বুধবার, ২৬ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • করোনা আক্রান্ত আসাদুজ্জামান নূর ও নাঈমুর রহমান দুর্জয়

    করোনা আক্রান্ত আসাদুজ্জামান নূর ও নাঈমুর রহমান দুর্জয়
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সংসদ সদস্য আসাদুজ্জামান নূর এবং বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয়।

    সোমবার (১৭ জানুয়ারি) আসাদুজ্জামান নূরের করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ।

    তিনি বলেন, করোনা পরীক্ষা করানোর পর রোববার (১৬ জানুয়ারি) আসাদুজ্জামান নূরের রিপোর্ট পজিটিভ আসে। তার কোনো শারীরিক জটিলতা নেই। তবে বাড়তি সচেতনতা থেকে তিনি হাসপাতালে গিয়েছেন।

    এদিন করোনা আক্রান্ত হয়েছেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন নাঈমুর রহমান দুর্জয়।

    তিনি বলেন, শুক্রবার (১৪ জানুয়ারি) করোনা পরীক্ষা করার পর রিপোর্ট পজিটিভ আসে। এরপর ঢাকার বাসাতেই আছেন এবং চিকিৎসকের পরামর্শ নিচ্ছেন।

    সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চান দুর্জয়।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ