ঢাকা শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • কীর্তনখোলা নদীতে দুর্ঘটনার শিকার ৩০০ টন গমবাহী কার্গো  বাবুগঞ্জে ভুয়া নারী চিকিৎসককে দেড় লাখ টাকা জরিমানা  গাজীপুরে পুলিশ ও বিএনপি নেতা নিহত, ট্রাকচালক বরিশালে গ্রেপ্তার মেঘনা নদীতে মা ইলিশ ধরতে গিয়ে গুলিবিদ্ধ জেলের মৃত্যু এবার পাঠ্যবইয়ে নৌকাকাণ্ডে অভিযুক্ত ইকবাল হায়দার ওএসডি  ছেলের মৃত্যুর কারণ জানেন না বাবা, মাঝেমধ্যে ‘আশঙ্কার’ কথা বলতেন তাহসিফ  বরিশাল নগরীতে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহত রাজাপুরে বাসা থেকে তুলে নিয়ে যুবককে হত্যার অভিযোগ স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ 
  • আওয়ামী লীগের এমপি হতে চান ডিপজল

    আওয়ামী লীগের এমপি হতে চান ডিপজল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা-প্রযোজক মনোয়ার হোসেন ডিপজল এবার সংসদ সদস্য হতে চান। সদ্য প্রয়াত ঢাকা-১৪ আসনের সাংসদ আসলামুল হকের জায়গায় নির্বাচন করতে চান এই তারকা।

    এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ডিপজলের ফ্যানপেজে বিষয়টি নিয়ে আলোচনা হলেও এবার সরাসরি তিনি আগ্রহ প্রকাশ করলেন। গণমাধ্যমে পাঠানো বার্তায় নিজের ইচ্ছের কথাটি জানান।

    সাংসদ আসলামুল হকের মৃত্যুতে বর্তমানে তার আসনটি শূন্য হয়েছে। এ আসনে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী হতে অনেকে আগ্রহী হয়ে উঠেছেন। এরমধ্যে রয়েছেন চলচ্চিত্রের মুভিলর্ডখ্যাত ডিপজলও।

    তিনি বলেন, ‘আমি নির্বাচনে নামতে চাই। দল থেকে মনোনয়ন দিলে আমি জিতে আসতে পারব, এ আত্মবিশ্বাস আছে। প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা দেশকে যেভাবে বিশ্ব দরবারে উন্নয়নের রোল মডেল হিসেবে দাঁড় করিয়েছেন, বাংলাদেশকে উন্নয়নশীল দেশে পরিণত করেছেন- আমিও এই উন্নয়নের অংশীদার হয়ে তা এগিয়ে নিতে চাই।’

    ডিপজল একসময় বিএনপি’র সমর্থন নিয়ে ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে ঢাকার ৯নং ওয়ার্ডের কাউন্সিলর (তখনকার কমিশনার) পদে জয়ী হয়েছিলেন। বিএনপি’র রাজনীতি করতে গিয়ে কারাবাসও করতে হয়েছে এই অভিনেতাকে।

    অন্যদিকে, সমাজসেবক হিসেবে ডিপজলের সুনাম বেশ পুরনো। সিনেমা শিল্পেও নানা ক্রান্তিলগ্নে দু’হাত খুলে দান করেছেন, সহায়তা দিয়েছেন। এলাকাবাসীর জন্য তার অনেক উদ্যোগই প্রশংসা পেয়েছে। ডিপজল যোগ করেন, ‘আমার জন্ম এ এলাকায়। এখানকার মানুষের সুখ-দুঃখের সাথে সবসময়ই জড়িয়ে আছি। চেষ্টা করেছি, মানুষের পাশে দাঁড়াতে। আমার এলাকার মানুষের সমস্যা সম্পর্কে আমার চেয়ে বেশি কেউ জানে না। তারা আমার আপনজন। আমি তাদেরই একজন।’

    এদিকে, ডিপজল চলতি বছর তিনটি সিনেমার শুটিং শেষ করেছেন। সিনেমাগুলো হলো- অমানুষ হলো মানুষ, বাংলার হারকিউলিস এবং যেমন জামাই তেমন বউ। ঈদের পর শুরু করবেন ‘কোটি টাকার কাবিন’ ও ‘চাচ্চু’ ছবি দুটির সিক্যুয়েল।


    /ইই
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ