ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • ভারতে দুদিনে করোনায় নতুন আক্রান্ত প্রায় ৫ লাখ

    ভারতে দুদিনে করোনায় নতুন আক্রান্ত প্রায় ৫ লাখ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    করোনার হটস্পট হয়ে উঠেছে ভারত। করোনার নতুন ধরন ওমিক্রন হানা দিয়েছে দেশটিতে। গত দুই দিনে করোনায় আক্রান্ত হয়েছে ৪ লাখ ৯৬ হাজার।

    মঙ্গলবার গত ২৪ ঘণ্টায় ২ লাখ ৩৮ হাজার আক্রান্ত হয়েছেন। এই সময়ে মৃত্যু হয়েছে ৩১০ জনের। সোমবার একদিনে ২ লাখ ৫৮ হাজার আক্রান্ত হয়েছেন। এই সময়ে মৃত্যু হয়েছে ৩৮৫ জনের।

    সোমবারের তুলনায় মঙ্গলবার করোনায় আক্রান্ত ৭ শতাংশ কম, এবং পজিটিভের হার ১৯.৬৫ শতাংশ থেকে ১৪.৪৩ শতাংশে নেমে এসেছে৷

    ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে মঙ্গলবার এ খবর দিয়েছে ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি।

    প্রতিবেদনে বলা হয়েছে— এ পর্যন্ত ওমিক্রনে আক্রান্তের সংখা বেড়ে দাঁড়িয়েছে ৮ হাজার ৮৯১ জনে।

    পরিসংখ্যান অনুযায়ী, ভারতে করোনায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩ কোটি ৭৬ লাখ ১৮ হাজার ২৭১ জনে। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৪ লাখ ৮৬ হাজার ৭৮৪ জনের।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ