ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • বরফের চাদরে ঢেকে গেছে সাহারা মরুভূমি

    বরফের চাদরে ঢেকে গেছে সাহারা মরুভূমি
    ছবি : ইনস্টাগ্রামের সৌজন্যে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আফ্রিকার সাহারা মরুভূমি ঢেকে গেছে বরফের চাদরে। যেভাবে সর্বোচ্চ ৫৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল সেখানে চলতি সপ্তাহে তাপমাত্রা মাইনাস দুই ডিগ্রি সেলসিয়াসে নেমে গেছে বলে ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল এক প্রতিবেদনে জানিয়েছে।  

    মরুর বুকে বরফ পড়ে এক মনোমুগ্ধকর দৃশ্যের সৃষ্টি হয়েছে বলে ডেইলি মেইল জানায়।

    উত্তর-পশ্চিম আলজেরিয়ার আইন সেফরা শহর থেকে স্থানীয় ফটোসাংবাদিক করিম বাউচেট্টার ক্যামেরায় ধরা হয়েছে সেই বিরল দৃশ্য।

    আইন সেফরা শহরটি সাহারা প্রবেশদ্বার হিসেবে পরিচিত। সমুদ্রপৃষ্ট থেকে এক হাজার ফুট উঁচুতে অবস্থিত শহরের চারপাশে রয়েছে এটলাস পর্বতমালা। এর আগেই সেখানে তুষারপাতের ঘটনা ঘটেছে।  

    ৪২ বছরের মধ্যে এ নিয়ে পাঁচবার সেখানে তুষারপাতের ঘটনা লিপিবদ্ধ করা হয়েছে। ১৯৭৯, ২০১৬, ২০১৮ ও ২০২১ সালেও সেখানে তুষারপাত হয়েছে।
    বালিতে বরফ পড়ে সৃষ্টি হয়েছে নজরকাড়া প্যার্টান।

    এদিকে বরফে ঢাকা সাহারা মরুভূমির ছবি এবং একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

    এক নেটিজেন লিখেছেন, সৃষ্টিকর্তার মহিমা এবং ফটোগ্রাফারের সৃজনশীলতা। আরেকজন লিখেছেন, ছবিগুলোর চমৎকার।

    উত্তর আফ্রিকার বেশিরভাগ অংশ জুড়ে সাহারা মরুভূমির অবস্থান। এই মরুভূমিতে তুষারপাত খুব বিরল। কারণ এখানকার  বাতাসে সাধারণত পর্যাপ্ত পানি থাকে না, যদিও রাতে মরুভূমির আবহাওয়া অনেক শীতল হয়ে যায়। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ