ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • একসঙ্গে ১০ সন্তান জন্ম দিলেন সৌদি নারী

    একসঙ্গে ১০ সন্তান জন্ম দিলেন সৌদি নারী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    একসঙ্গে ১০ সন্তান জন্ম দিয়েছেন সৌদি আরবের এক নারী। রিয়াদের কিং সালমান আর্মড ফোর্সেস হাসপাতালে ওই শিশুদের জন্ম হয়।

    বুধবার (১৯ জানুয়ারি) সৌদি গেজেটের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

    প্রতিবেদনে বলা হয়, ৩৪ বছর বয়সী ওই নারী ১২ জানুয়ারি একসঙ্গে ১০ শিশুর জন্ম দেন।

    হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, সব সন্তান সুস্থ আছে। শিশুদের ওজন ৯৫০ গ্রাম থেকে ১ হাজার ১০০ গ্রামের মধ্যে। গর্ভধারণের ২৮ সপ্তাহের মাথায় ওই নারী সন্তানদের জন্ম দেন।

    এদিকে সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় টুইটারে এ খবর শেয়ার করেছে।

    তবে টুইটার অ্যাকাউন্টে বা সৌদি গণমাধ্যমে নবজাতকদের কোনো ছবি প্রকাশ করা হয়নি।

    এ খবরে সবাই চিকিৎসকদের প্রশংসা করেছেন, আর নতুন মা-বাবাকে শুভেচ্ছা জানিয়েছে।


    পিএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ