ঢাকা বুধবার, ২৬ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • আইসিসির বর্ষসেরা ওয়ানডে দলে সাকিব-মুশফিক-মোস্তাফিজ

    আইসিসির বর্ষসেরা ওয়ানডে দলে সাকিব-মুশফিক-মোস্তাফিজ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আইসিসির বর্ষসেরা টি-টোয়েন্টি দলে জায়গা পেয়েছিলেন মোস্তাফিজুর রহমান। আইসিসির বর্ষসেরা ওয়ানডে দলেও আছেন এই বাঁহাতি পেসার। তাঁর সঙ্গে আছেন সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম। বর্ষসেরা ওয়ানডে দলে সর্বোচ্চ তিনজন বাংলাদেশের। পাকিস্তান, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা ও আয়ারল্যান্ডের আছেন দুজন করে।

    আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বর্ষসেরা ওয়ানডে দলের তালিকা প্রকাশ করেছে আইসিসি। দলের অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে পাকিস্তানের বাবর আজমকে। দুই ওপেনার পল স্টার্লিং আর ইয়ানেমান মালানের পর তিনে ব্যাট করবেন বাবর। চারে নামবেন তাঁরই ফখর জামান।

    ব্যাটিংয়ে দারুণ একটা বছর কাটানো দক্ষিণ আফ্রিকান রাসি ফন ডার ডুসেনকে ব্যাটিং অর্ডারের পাঁচে ও অলরাউন্ডার হিসেবে সাকিবকে ছয়ে রাখা হয়েছে। ২০২১ সালে নয়টি ওয়ানডে খেলেছেন সাকিব। যেখানে ব্যাট হাতে ৩৯.৫৭ গড়ে করেছেন ২৭৭ রান। এ ছাড়াও বাঁহাতি স্পিনে শিকার করেছেন ১৭ উইকেট।

    আইসিসির বর্ষসেরা ওয়ানডে দলে সর্বোচ্চ ৩ বাংলাদেশি
    উইকেটরক্ষক-ব্যাটার হিসেবে এরপরই আছেন আরেক বাংলাদেশি মুশফিকুর রহিম। গত বছর সাকিবের সমান নয় ম্যাচ খেলে ৫৮.১৪ গড়ে ৪০৭ রান করেছেন মুশফিক। দলে বাংলাদেশ পেসার মোস্তাফিজের সঙ্গে আছেন শ্রীলঙ্কান দুশমন্থ চামিরা। ২০২১ সালে মোট ১০ ওয়ানডেতে ৫.০৩ ইকোনমিতে ১৮ উইকেট শিকার করেছেন মোস্তাফিজ।

    দুই পেসারের সঙ্গে একাদশে দুজন স্পিনার রাখা হয়েছে। শ্রীলঙ্কান লেগ স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গার সঙ্গে আইরিশ অফ স্পিনার সিমি সিং। 
     
    আইসিসির বর্ষসেরা ওয়ানডে দল:
    পল স্টার্লিং, ইয়ানেমান মালান, বাবর আজম (অধিনায়ক), ফখর জামান, রাসি ফন ডার ডুসেন, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), ওয়ানিন্দু হাসারাঙ্গা, মোস্তাফিজুর রহমান, সিমি সিং ও দুশমন্থ চামিরা।


    পিএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ