ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • নারী বন্দিদের ধর্ষণ, কঙ্গোয় ১০ জনের কারাদণ্ড 

    নারী বন্দিদের ধর্ষণ, কঙ্গোয় ১০ জনের কারাদণ্ড 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোর একটি কারাগারে নারী বন্দিদের ধর্ষণ করার অভিযোগে দশ জনকে দোষী সাব্যস্ত করে তাদের প্রত্যেককে ১৫ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

    ২০২০ সালের সেপ্টেম্বরে কঙ্গোর লুবুম্বাসি এলাকার কাসাপা কারাগারে তিন দিনের বিদ্রোহের মধ্যে ৫৬ নারী বন্দি ধর্ষণের শিকার হয়। ভুক্তভোগীদের আইনজীবীদের মতে, নিপীড়নের পর এদের তিন জন এইচআইভি সংক্রমিত হন আর ১৬ জন গর্ভবতী হন।

    নিরাপত্তা কর্মকর্তা লেফটেন্যান্ট পিটার নাতাঙ্গালো ফোনে আনাদোলু এজেন্সিকে বলেছেন, আদালত ৩০ জনের বেশি নারী বন্দিকে ধর্ষণের দায়ে ১০ বন্দিকে দোষী সাব্যস্ত করেছে। ২০২০ সালের সেপ্টেম্বরে কারাগারে দাঙ্গার সময় তারা নারীদের সেকশনে প্রবেশ করে তাদের ধর্ষণ করে।

    প্রসিকিউটররা অভিযুক্তদের ২০ বছর করে কারাদণ্ডের আবেদন করে। তবে বুধবার (১৯ জানুয়ারি) আদালতের রায়ে ১৫ বছরের কারাদণ্ডের পাশাপাশি ধর্ষণের শিকার প্রত্যেক নারীকে পাঁচ হাজার মার্কিন ডলার পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে।

    ভুক্তভোগী এক নারীর আইনজীবী মেলানি মুম্বা ফোনে বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, মক্কেলের ন্যায়বিচার পাওয়ার জন্য দীর্ঘ সংগ্রামের পর এই রায় পেয়ে আমরা খুশি।

    আসামি পক্ষের আইনজীবী নোয়েলা বাসিজি বলেন, কঙ্গো রাষ্ট্রের বিচার হওয়া উচিত-কারাগারে বাজে অবস্থার জন্য তারাই দায়ী। তিনি বলেন, নারীরা তিন দিন ধরে ধর্ষণের শিকার হয়েছে আর কেউ এগিয়ে আসেনি। যদিও কারাগারের কাছে একটি পুলিশ ফাঁড়ি রয়েছে।


    পিএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ