ঢাকা শনিবার, ০৮ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • থাইল্যান্ডে স্কুলে শিক্ষার্থীর বন্দুক হামলা, শিক্ষকসহ নিহত ৭ রোমে বিমানের ভেতর ৭ ঘণ্টা ধরে আটকা আড়াই শতাধিক যাত্রী উজিরপুরে হস্তিশুন্ড-কাজিরা রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগ বরিশালে ১৩০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক  দেশের প্রতিটি ইউনিয়নে গড়ে তোলা হবে প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট: প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী গ্যাস-বিদ্যুৎসহ নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে বরিশালে ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি  বরিশাল শেবাচিম হাসপাতালে পরিচালনা পর্ষদ’র মতবিনিময় সভা, দুই-এক দিনে ম্যানেজিং কমিটি ঘোষণা ‘র‍্যাব’ বিলুপ্ত করে আসছে ‘এসআরবি’ বিএমপি'র নবাগত পুলিশ কমিশনারকে ফুলেল শুভেচ্ছা মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ, চিকিৎসকের বিরুদ্ধে মামলা 
  • বিআরইউ’র উদ্যোগে ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে পালন

    বিআরইউ’র উদ্যোগে ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে পালন
    ছবি : ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে উপলক্ষে আলোচনা সভায় সাংবাদিক নেতৃবৃন্দ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল রিপোর্টার্স ইউনিটি (বিআরইউ) এর উদ্যোগে ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে আজ সোমবার দুপুর ১২টায় রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে স্বাস্থ্যবিধি মেনে স্বল্প পরিসরে সংগঠনের সভাপতি নজরুল বিশ্বাসের সভাপতিত্বে ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে’র আলোচনা সভায় উপস্থিত ছিলেন বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি সুশান্ত ঘোষ,  সাবেক সভাপতি আলী জসীম, সহ-সভাপতি গাজী শাহরিয়াজ, সাধারণ সম্পাদক মিথুন সাহা, সাবেক সাধারণ সম্পাদক বাপ্পি মজুমদার, কামরুল আহসান প্রমুখ। 

    আলোচনা সভায় উপস্থিত সাংবাদিক নেতৃবৃন্দ সাংবাদিকদের অবসর ভাতা, ওয়েজ বোর্ড বাস্তবায়ন ও সারাদেশে সাংবাদিক নির্যাতন বন্ধের দাবী জানান। তারা বলেন,  পেশাটি চ্যালেঞ্জিং জেনেও আমরা কাজ করে যাচ্ছি। আর যখনই কোন প্রতিবেদনে ক্ষমতাধর কোন ব্যক্তি বা গোষ্ঠির অনিয়ম তুলে ধরা হয় তখনই হামলা মামলা করা হয়। তাই আমরা চাই স্বাধীন সাংবাদিকতা। যার মধ্য দিয়ে উপকৃত হবে সমাজ তথা রাষ্ট্র।

    সভার প্রথমে করোনায় আক্রান্ত হয়ে যে সকল সংবাদকর্মী মৃত্যুবরণ করেছেন তাদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন করা হয়।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ