ঢাকা শনিবার, ২৯ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • উজিরপুরে আলফা, মাহিন্দ্রা ও অটো শ্রমিক ইউনিয়নের মতবিনিময় সভা  হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১
  • মায়ের দুধ খেতে খেতে শিশুর মৃত্যু, শোকে মারা গেলেন মা!

    মায়ের দুধ খেতে খেতে শিশুর মৃত্যু, শোকে মারা গেলেন মা!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর দুমকিতে মা ও তার দেড় বছরের শিশুপুত্রের রহস্যজনক মৃত্যু ঘটেছে। মায়ের দুধ খেতে খেতে শিশুর মৃত্যু। এর পর শোক সহ্য করতে না পেরে মারা গেলেন মা।

    বুধবার দুপুর ২টার দিকে উপজেলার পাঙ্গাশিয়া ইউয়নের ধোপারহাট এলাকায় এ ঘটনাটি ঘটে।

    স্থানীয় সূত্র জানায়, পাঙ্গাশিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য আনোয়ার চৌকিদারের কন্যা ফাতেমা বেগম (৩০) ও তার দেড় বছরের শিশুপুত্র সিফাতের (দেড় বছর) রহস্যজনক মৃত্যু হয়।

    আনোয়ার চৌকিদারের পারিবারের দাবি, তার নাতি সিফাত মায়ের দুগ্ধপানের পরে মায়ের কোলেই ঢলে পরে মারা যায় এবং পরবর্তীতে ছেলের মৃত্যু সহ্য করতে না পেরে শিশুর মা ফাতেমা বেগমে অসুস্থ হলে পটুয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার মৃত্যু ঘোষণা করেন।

    পাঙ্গাশিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. আলমগীর সিকদার জানান, শিশু সিফাতের মৃত্যুর শোকে তার মা ব্রেইন টিউমারাক্রান্ত ফাতেমার স্ট্রোকজনিত কারণে মারা যান।

    অপর একটি সূত্রের দাবি, অসুস্থতায় বিকারগ্রস্ত ফাতেমা নিজে বিষপান করে শিশুপুত্রকে দুগ্ধ পান করালে বিষক্রিয়ায় শিশুপুত্র মারা যান।

    ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট গাজী নজরুল ইসলাম বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে ফাতেমার লাশ দেখেছি। স্বাভাবিক মৃত্যু হয়েছে বলে আমার ধারণা। তবে শিশুটি কিভাবে মারা গেছে তা বলতে পারবো না।

    দুমকি থানার ওসি আবদুস সালাম বলেন, বিষয়টি আমার জানা নেই। কেউ কোনো অভিযোগও করেনি। খোঁজ নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ