ঢাকা বুধবার, ২৬ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • কারাগারে ৫৬ নারী ধর্ষণ, ১০ জনের কারাদণ্ড

    কারাগারে ৫৬ নারী ধর্ষণ, ১০ জনের কারাদণ্ড
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    মধ্য আফ্রিকার ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোতে একটি কারাগারে ৫৬ নারীকে ধর্ষণের ঘটনায় ১০ জনকে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত।

    বৃহস্পতিবার (২০ জানুয়ারি) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
     
    জানা গেছে, ২০২০ সালের সেপ্টেম্বরে দেশটির লুবুম্বাশির কাসাপা কারাগারে বিদ্রোহ করেন বন্দিরা। সে সময় বিদ্রোহীরা নারী বন্দিদের সেল ভেঙে ৫৬ জনকে ধর্ষণ করেন। তিনদিন ধরে চলে সেই বিদ্রোহ।

    ভুক্তভোগীদের আইনজীবীরা জানান, ধর্ষণের শিকার তিনজনের মধ্যে এইচআইভি শনাক্ত হয়েছে। তাছাড়া ১৬ জন অন্তঃসত্ত্বা হয়েছেন।

    হাউট-কাটাঙ্গার নিরাপত্তা কর্মকর্তা লেফটেন্যান্ট পিটার এনটাঙ্গালো বলেন, ৩০ জনের বেশি নারীকে ধর্ষণের জন্য আদালত ১০ জনকে দোষী সাব্যস্ত করেছেন। ২০২০ সালের সেপ্টেম্বরে বিদ্রোহ চলাকালে তারা সেল ভেঙে নারী বন্দিদের ধর্ষণ করেন।

    আদালতের প্রসিকিউটররা অপরাধীদের ২০ বছরের কারাদণ্ডের দাবি করেছিলেন। তবে একজন আইনজীবী জানান, রায়ে আমরা সন্তুষ্ট। দীর্ঘ লড়াইয়ের পর আমরা এই ন্যায় বিচার পেলাম।

    অন্যদিকে আসামি পক্ষের আইনজীবী জানান, আমরা এ রায়ের বিরুদ্ধে আপিল করবো। কারাগারের খারাপ পরিবেশের কারণেই এ ঘটনা ঘটেছে বলেও জানানা তিনি। কঙ্গোসহ আফ্রিকার অনেক দেশে প্রায়ই কারাগারে বিদ্রোহের ঘটনা ঘটে।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ